-
অভিনন্দনে ভাসছেন প্রেসিডেন্ট রুহানি
মে ২১, ২০১৭ ১৪:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
-
হাসান রুহানির সাফল্য কামনা করলেন ইব্রাহিম রায়িসি
মে ২১, ২০১৭ ০১:২০ইরানে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে হাসান রুহানি দেশের ১২তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট রুহানির সাফল্যও কামনা করেছেন।
-
রুহানিকে অভিনন্দন জানালেন পুতিন ও বাশার আসাদ
মে ২০, ২০১৭ ২১:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় ড. হাসান রুহানিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
-
ইরানের নির্বাচন পদ্ধতি নিয়ে মুনীর হোসাইন খানের সাক্ষাৎকার
মে ২০, ২০১৭ ১৬:৫১ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও সফল। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন বিশিষ্ট গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মো. মুনীর হোসাইন খান। (নির্বাচনচলাকালীন সময় সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছিল) সাক্ষাৎকারটি গ্রহণ ও উপস্থাপনা করেছেন গাজী আবদুর রশীদ।
-
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ইসলামী বিপ্লবী সরকারের গতিশীলতার প্রমাণ
মে ২০, ২০১৭ ১৩:৫৯ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল ইরানে অনুষ্ঠিত হয়েছে ১২তম প্রেসিডেন্ট নির্বাচন। আজ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ড. হাসান রুহানি। তিনি ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।
-
নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতি: ইরানি জাতির প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা
মে ২০, ২০১৭ ১৩:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন এবং সিটি ও গ্রাম পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির জন্য ইরানি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
-
ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন ড. রুহানি
মে ২০, ২০১৭ ১১:০৫ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ড. হাসান রুহানি। তিনি ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।
-
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: শেষ হলো ভোটগ্রহণ, এবার গণনার পালা
মে ১৯, ২০১৭ ২১:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।
-
‘নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে ভোটগ্রহণের সময় বেড়েছে’
মে ১৯, ২০১৭ ২১:০১নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের সময় তিন দফা বাড়ানো হয়েছে। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি।
-
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৪ কোটি ২০ লাখ: প্রেসটিভি
মে ১৯, ২০১৭ ১৮:১৬ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনে রাত ১২টা পর্যন্ত চার কোটি ২০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি গোটা ইরানে ৫ম সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে।