-
মেজর জেনারেল হাতামি: ইরান বাণিজ্য করতে না পারলে কেউই বাণিজ্য করতে পারবে না
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৭:৫৪পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুদের সতর্ক করে বলেছেন, ইরান যদি বাণিজ্য করতে না পারে, ইরান যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না পারে, তাহলে কেউই বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।
-
'নতুন যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরজুড়ে মার্কিন জাহাজে হামলা চালাবে ইরান'
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৪:২৫পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসী যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরজুড়ে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান।
-
'এখন থেকে যেকোনো আগ্রাসনের জবাব দেবে ইরান নয়া সামরিক প্রযুক্তি দিয়ে'
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৩:৪১পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেলআবুল ফাজল শেকারচি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি শত্রুদের জন্য “চমক” প্রস্তুত রেখেছে এবং যেকোনো সম্ভাব্য আগ্রাসনের জবাব নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেবে।
-
মার্কিন ডেস্ট্রয়ারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ মার্কিন সেনা আহত: ইসরায়েলি পত্রিকা
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:৫০পার্সটুডে: ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েল হায়োম’ ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে, গত ৫ সেপ্টেম্বর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় অন্তত ৩৭ জন মার্কিন সেনা আহত হয়েছিল।
-
জাতিসংঘে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানালেন ল্যাভরভ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:০৯পার্সটুডে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ইরানের শহীদ বিপ্লবী নেতা এবং অন্যান্য কর্মকর্তাকে হত্যার নিন্দা জানিয়েছেন।
-
'ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়ায় ইউরোপকে জবাবদিহির আওতায় আনতে হবে'
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২১:১১পার্সটুডে: ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ন্যাটোর মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসনে ভূমিকা ও অংশগ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এর সদস্য রাষ্ট্রগুলো এবং ন্যাটোর সদস্য দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
-
ইরাকে ইরানি ফ্লাইট পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে বাগদাদ'
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৮:১৫পার্সটুডে: ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে ইরাকের কয়েকটি বিমানবন্দরকে অব্যাহতি দেয়ার জন্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে।
-
আরাকচি ও আরব লীগের মহাসচিবের বৈঠক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৫:৩৫পার্সটুডে: নিউইয়র্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের মহাসচিব এবং কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
-
ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: লাভরভের সঙ্গে বৈঠকে আরাকচি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৪:৫৬পার্সটুডে-জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
-
সানা থেকে নাজাফ পর্যন্ত, প্রতিরোধ ফ্রন্ট এক ও অভিন্ন: বেলায়েতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৪:৫১পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইন্টারনেটে একটি বার্তায় লিখেছেন: শত্রু রণাঙ্গনের পরাজয়ের ক্ষতিপূরণ করতে ভেতর থেকে "রণাঙ্গনের ঐক্য" ভেঙে ফেলার চেষ্টা করছে।