-
ইয়েমেনে যুদ্ধ চলবে বললেন সৌদি যুবরাজ: 'সানায় তাবেদার সরকার চায় রিয়াদ'
অক্টোবর ২৭, ২০১৭ ১৫:২৭ইয়েমেনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। আনসারুল্লাহ্ বলেছে, সানায় আরেকটি তাবেদার সরকার চায় রিয়াদ।
-
সৌদি হামলায় ২৪ বেসামরিক ইয়েমেনি নিহত
অক্টোবর ২১, ২০১৭ ১৫:১১ইয়েমেনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, সা'দা প্রদেশের সীমান্তবর্তী গাম্র শহরের দু'টি বাড়িতে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
-
সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক ইয়েমেনি নিহত
অক্টোবর ২০, ২০১৭ ১৫:৫৯ইয়েমেনের সা'দা ও হাজ্জাহ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে সা'দা প্রদেশে ছয় জন এবং হাজ্জাহ প্রদেশে চার জন প্রাণ হারিয়েছে। হাজ্জাহ প্রদেশে নিহত চার জন একই পরিবারের সদস্য। আক্রান্ত দু'টি প্রদেশই সৌদি আরবের সীমান্তে অবস্থিত।
-
ইয়েমেনিদের পাল্টা হামলায় ১৮ সৌদি অনুচর নিহত
অক্টোবর ১৫, ২০১৭ ১৫:৪৯ইয়েমেনের মায়ারিব, তায়িজ ও দালে প্রদেশে সেনাবাহিনী ও বিপ্লবী সংগঠনগুলোর পাল্টা হামলায় সৌদি আরবের ১৮ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরবি টিভি চ্যানেল আল-আলম।
-
সন্ত্রাসের জন্ম ও বিস্তারে মার্কিন সরকার এবং তার দোসরদের গড-ফাদার-ভূমিকা
অক্টোবর ১০, ২০১৭ ০৭:৩৮সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডন-কুইক্সোটিক ভাষায় দাবি করেছেন যে ইরানিরা হিংস্র ও রক্ত-পিপাসু জাতি! এর কিছুকাল আগে তিনি দাবি করেছেন যে ইরান হচ্ছে সন্ত্রাসের দোসর!
-
ইয়েমেনে সৌদি বাহিনীর হামলায় আরো এক ডজন ব্যক্তি নিহত
অক্টোবর ০৭, ২০১৭ ২০:২৬ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর জঙ্গিবিমান হামলায় নতুন করে আরো এক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়েছে।
-
সৌদি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ: অ্যামনেস্টি
অক্টোবর ০৭, ২০১৭ ১৭:৫২ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে দেশটির শিশুরা নানা অপরাধযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও জাতিসংঘ এখনো নিরব ভূমিকা পালন করায় সংস্থাটির কড়া নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
-
ইয়েমেনে শিশু হত্যার দায়ে জাতিসংঘের কৃষ্ণ তালিকাভুক্ত হলো সৌদি আরব
অক্টোবর ০৬, ২০১৭ ১৩:০৮ইয়েমেন যু্দ্ধে শিশু হত্যার দায়ে সৌদি আরব এবং তার মিত্রদের কৃষ্ণ তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এতে ইয়েমেনের আগ্রাসী যুদ্ধ বন্ধের জন্য রিয়াদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।
-
ইসরাইলের নতুন আতঙ্ক ইয়েমেনের আনসারুল্লাহ
অক্টোবর ০৫, ২০১৭ ১৫:১৭ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর সামরিক শক্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে সেখানকার টিভি চ্যানেল-টু জানিয়েছে, লেবানন, সিরিয়া, সিনাই উপদ্বীপ ও গাজা থেকে ইসরাইল সব সময় যে ধরনের হুমকির সম্মুখীন হয়ে থাকে ঠিক সে ধরনের হুমকির আরেকটি উৎস সৃষ্টি হয়েছে। আর তাহলো ইয়েমেনের আনসারুল্লাহ।
-
ইয়েমেনে গণ-বিপ্লবের তৃতীয় বার্ষিকীতে সানায় লাখ লাখ মানুষের সমাবেশ
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১৬:৩০ইয়েমেনে আজ (বৃহস্পতিবার) পালন করা হচ্ছে একুশ সেপ্টেম্বর গণ-বিপ্লবের তৃতীয় বার্ষিকী। এ উপলক্ষে রাজধানী সানায় লাখ লাখ নাগরিক সমবেত হয় এবং তারা যোগ দেন বর্ণাঢ্য শোভাযাত্রায়।