মারিভ: প্রতিদিনই পরিণতির দিকে আরও এগোচ্ছেন নেতানিয়াহু
-
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
পার্সটুডে- ইসরাইলের একটি গণমাধ্যম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছে, প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার রাজনৈতিক পরিণতির আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছেন।
পার্সটুডের খবরে, ইরনার বরাতে বলা হয়েছে, ইসরাইলি দৈনিক মারিভ এক প্রতিবেদনে লিখেছে, বর্তমান সময়টি নেতানিয়াহুর জন্য ‘উদ্ধারের সময়’ হওয়ার কথা থাকলেও, তা একের পর এক ব্যর্থতা ও বিপর্যয়ে পরিণত হয়েছে।
প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো, যখন ইসরাইলে নেতানিয়াহুর সরকার এবং দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে।
এদিকে, ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশটির রাজনৈতিক, নিরাপত্তা ও বিচারিক প্রতিষ্ঠানের প্রতি ইসরাইলিদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে। মারিভ-এর জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ ইসরাইলি শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে, ইসরাইলের চ্যানেল ১৩-এর নতুন জরিপে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট-এর জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিপরীতে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।