• ‘ইরানের উন্নতি বহিঃশক্তির মুচকি হাসির ওপর নির্ভরশীল থাকবে না’

    ‘ইরানের উন্নতি বহিঃশক্তির মুচকি হাসির ওপর নির্ভরশীল থাকবে না’

    আগস্ট ১৩, ২০২২ ০১:৩৬

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে না; পাশাপাশি দেশের উন্নয়নকেও এই সমঝোতার ওপর নির্ভরশীল করে রাখা হবে না। তিনি শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশ সফরকালে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।

  • ভিয়েনা বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নিশ্চয়তা পেতে হবে: কাজেম সিদ্দিকী

    ভিয়েনা বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নিশ্চয়তা পেতে হবে: কাজেম সিদ্দিকী

    আগস্ট ১২, ২০২২ ১৪:৫৭

    নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা আলোচনায় প্রয়োজনীয় নিশ্চয়তা পাওয়ার ওপর জোর দিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব।

  • ভিয়েনা সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বের করা সম্ভব: রাশিয়া

    ভিয়েনা সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বের করা সম্ভব: রাশিয়া

    আগস্ট ১২, ২০২২ ০২:০৪

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চলমান সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বের করে আনার পূর্ণ সুযোগ রয়েছে বলে মনে করছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র ইভান নাচায়েভ তার দেশের এ অবস্থান স্পষ্ট করে বলেছেন, আলোচনায় সকল পক্ষের স্বার্থ রক্ষা করার বিষয়ে পাশ্চাত্যের একটি স্পষ্ট ধারণা থাকতে হবে।

  • ইরানের অধিকার মেনে নেয়ায় বিরক্ত কিছু গণমাধ্যম: তেহরান

    ইরানের অধিকার মেনে নেয়ায় বিরক্ত কিছু গণমাধ্যম: তেহরান

    আগস্ট ১০, ২০২২ ০৫:১৫

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অধিকার মেনে নেয়ায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা এবং সৌদি মালিকানাধীন ফার্সি ভাষার সংবাদমাধ্যমগুলো।

  • যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ০৯, ২০২২ ০৩:৩০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চূড়ান্ত চুক্তিতে তার দেশের ওপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি জনগণের অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থানের কথা তুলে ধরেন।

  • পরমাণু চুক্তি বিষয়ে ভিয়েনা আলোচনার সর্বশেষ পরিস্থিতি

    পরমাণু চুক্তি বিষয়ে ভিয়েনা আলোচনার সর্বশেষ পরিস্থিতি

    আগস্ট ০৭, ২০২২ ১৫:১০

    ইরানের আলোচকদলের উপদেষ্টা মোহাম্মদ মেরান্দি গতকাল সন্ধ্যায় বলেছেন: ভিয়েনা আলোচনায় সামগ্রিক অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু সমস্যা সমাধান হওয়া দরকার।

  • ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ৩ ইউরোপীয় দেশ

    ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ৩ ইউরোপীয় দেশ

    আগস্ট ০৬, ২০২২ ০২:৫৮

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে জড়িত তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলোচনার পরিবেশকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা তাদের ভাষায় ‘অবাস্তব দাবি-দাওয়া’ না তুলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় পাঁচ মাস বিরতির পর যখন বৃহ্স্পতিবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হয়েছে তখন এ আহ্বান জানাল তিন ইউরোপীয় দেশ।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা শুরু

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা শুরু

    আগস্ট ০৫, ২০২২ ০৩:৪১

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) থেকে এ আলোচনা শুরু হয়েছে।

  • রাশিয়া ভিয়েনায় গঠনমূলক পরিবেশ তৈরির চেষ্টা করবে: উলিয়ানোভ

    রাশিয়া ভিয়েনায় গঠনমূলক পরিবেশ তৈরির চেষ্টা করবে: উলিয়ানোভ

    আগস্ট ০৪, ২০২২ ০১:৫১

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেছেন, ইরানের ওপর আরোপিত অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যেকোনো চুক্তির মূল বিষয়বস্তু।

  • আমেরিকা যেন ইরানের জন্য শর্ত নির্ধারণ করতে না আসে: বাকেরি

    আমেরিকা যেন ইরানের জন্য শর্ত নির্ধারণ করতে না আসে: বাকেরি

    আগস্ট ০৪, ২০২২ ০১:৪৮

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি বলেছেন, ভিয়েনা সংলাপের বল এখন আমেরিকার কোর্টে। মার্কিনীদেরকেই এখন পরিপক্ক আচরণ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর জোর প্রচেষ্টায় যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন আলী বাকেরি এ মন্তব্য করলেন।