-
ইরানে নেতিবাচক কিছুই আমার চোখে পড়েনি: রাষ্ট্রদূত গওসোল আযম
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১২:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার সম্প্রতি রেডিও তেহরানকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, ইরান অত্যন্ত সুন্দর, সম্পদে ভরপুর একটি ধনী দেশ। ইরান সভ্যতার দেশ। এখানে নেতিবাচক কিছুই আমার চোখে পড়ে নি।
-
আমেরিকা-ইসরাইলকে একসঙ্গে আঘাত করা হবে: সোলাইমানির চেহলামে সালামি
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ২২:৩৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি যখন ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে প্রবেশ করেন তখন ফিলিস্তিনিরা পাথর ছুড়ে যুদ্ধ করতো, কিন্তু তিনি এমন কাজ করেছেন যার ফলে আজ ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং উত্তর ফিলিস্তিন ইহুদিবাদীদের জন্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে এবং ইসরাইল বন্দিদশার মধ্যে পড়ে গেছে।
-
‘সোলাইমানি হত্যাকাণ্ড ইরান-আমেরিকাকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল’
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১০:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যার মাধ্যমে ইরান এবং আমেরিকাকে যুদ্ধের মুখোমুখি নিয়ে গিয়েছিল।
-
সব অঙ্গন থেকেই বিজয়ী বেশে ফিরতেন জেনারেল সোলাইমানি: কুদস ফোর্সের প্রধান
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১২:২৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের নয়া প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, শহীদ কাসেম সোলাইমানি রাষ্ট্রের প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানেই সাহসিকতার সঙ্গে এগিয়ে গেছেন এবং বিজয়ী বেশে ফিরে এসেছেন।
-
সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০৮:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে।
-
সৌদিকে বার্তা দিতে ইরাক গিয়েছিলেন জেনারেল সোলাইমানি: রাষ্ট্রদূত
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১১:২৬ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি জানিয়েছেন, সৌদি আরবকে একটি বার্তা দেয়ার জন্য সিরিয়া থেকে ইরাকে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।
-
আফগানিস্তানে নিহত হয়েছেন জেনারেল সোলাইমানির হত্যার পরিকল্পনাকারী: রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২০ ১৪:১৫আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে গতকাল (সোমবার) আমেরিকার যে গোয়েন্দা বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার অপারেশন বিভাগের প্রধান মাইকেল ডি আন্দ্রেয়া নিহত হয়েছেন। রাশিয়ার কয়েকটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমেরিকার ভেটারন্স টুডের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় আমেরিকার গোয়েন্দা সংস্থার মোট ছয়জন নিহত হয় যার মধ্যে আন্দ্রেয়া রয়েছেন।
-
সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য নিরাপদ হয়ে উঠেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৮, ২০২০ ০৮:৫৩সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ তার ভাষায় বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। সিরিয়া এবং ইরাকে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল তার বিরুদ্ধেই মূলত লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।
-
হিজবুল্লাহ নেতার সঙ্গে শহীদ কাসেম সোলাইমানির মেয়ের সাক্ষাৎ
জানুয়ারি ২৮, ২০২০ ০২:৫৪ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
ইরানের হামলায় আহতের সংখ্যা আবার বাড়াল পেন্টাগন; এবার ৩৪ জন
জানুয়ারি ২৫, ২০২০ ০৪:৫৪ইরাকে অবস্থিত বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানের প্রতিশোধমূলক হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা এতদিন পর ৩৪ জনে উন্নীত করেছে পেন্টাগন।মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়টি বলেছে, ওই হামলায় মস্তিষ্কে আঘাতজনিত অসুস্থতা নিয়ে ৩৪ জন মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে।