-
ফিলিস্তিনিদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান
জুলাই ২৬, ২০২৪ ১৫:১১ফিলিস্তিনি বিভিন্ন উপদলের মধ্যে বিভেদ নিরসনে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্যে চীন-মধ্যস্থিত চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান। এটিকে জাতীয় পুনর্মিলন ও ঐকমত্যের দিকে একটি 'মূল্যবান পদক্ষেপ' বলে অভিহিত করেছে তেহরান।
-
ফাতাহসহ ফিলিস্তিনের ১৪টি দলের সঙ্গে 'জাতীয় ঐক্য' চুক্তি করল হামাস
জুলাই ২৩, ২০২৪ ১৫:১৬গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে যে, ফিলিস্তিনে 'জাতীয় ঐক্য' প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে তারা পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনসহ অন্যান্য দলের সঙ্গে বেইজিংয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ফিলিস্তিনের ১৪টি দলের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেছেন।
-
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর ভিআইপি ট্রাভেল কার্ড বাতিল করল ইসরাইল
জানুয়ারি ০৯, ২০২৩ ০৯:২৪ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর ভিআইপি ট্রাভেল কার্ড বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘ সাধারণ পরিষদে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি যে ভোটাভুটি হয়েছে তাতে ক্ষিপ্ত হয়ে এই ব্যবস্থা নিয়েছে তেলাবিব।
-
ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৫ ইহুদিবাদী নিহত
মার্চ ৩০, ২০২২ ০৮:১০ইহুদিবাদী ইসরাইলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে খতম করার পর ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি।
-
ফিলিস্তিনিদের মধ্যে আবার জাতীয় সংলাপ শুরুর চেষ্টা চলছে: হামাস
জানুয়ারি ০২, ২০২১ ০৮:১৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবার জাতীয় সংলাপ শুরুর জন্য প্রচেষ্টা শুরু হয়েছে। এ ধরনের সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা।
-
ফিলিস্তিনিদের ঐক্য ভণ্ডুল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: হামাস
অক্টোবর ২১, ২০২০ ০২:৪০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে দেশি-বিদেশি যেসব ষড়যন্ত্র হচ্ছে তা সফল হবে না।
-
আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কৌশল ঠিক করতে বৈঠকে বসছে ফিলিস্তিনি সংগঠনগুলো
সেপ্টেম্বর ০৩, ২০২০ ১৪:০৯ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ কৌশল ঠিক করতে ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন বৈঠকে বসতে যাচ্ছে। দখলদার ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার পর ফিলিস্তিনি সংগঠনগুলো এই উদ্যোগ নিল।
-
মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিলেন আব্বাস ও হানিয়া
আগস্ট ০১, ২০২০ ০০:৫৪ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাাইল হানিয়া আবারো মার্কিন-ইহুদিবাদী পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরোধিতা করেছেন।তারা গতকাল (শুক্রবার) পবিত্র ঈদুল আজহার দিন এক টেলিফোনালাপে কথিত এই ‘শতাব্দির সেরা চুক্তি’র বিরোধিতা করেন।
-
‘পশ্চিম তীর দখল করলে তৃতীয় ইন্তিফাদা অবশ্যম্ভাবী হয়ে উঠবে’
জুলাই ০৫, ২০২০ ০৯:৩১ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অন্যতম উপদেষ্টা নাবিল সাথ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ফিলিস্তিনের পশ্চিম তীরে জবর দখল করে নেয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে তৃতীয় ইন্তিফাদা বা গণজাগরণ অবশ্যম্ভাবী হয়ে উঠবে।
-
সাবেক ফিলিস্তিনি নেতাকে ধরিয়ে দিতে ৭ লাখ ডলার পুরস্কার ঘোষণা তুরস্কের
নভেম্বর ২৪, ২০১৯ ০৩:৪৬ফিলিস্তিনের ফাতাহ পার্টির নির্বাসিত সাবেক প্রভাবশালী নেতা মোহাম্মাদ দাহলানকে ধরিয়ে দেয়ার জন্য ৪০ লাখ লিরা বা সাত লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে তুরস্ক। দাহলানের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ এনেছে আঙ্কারা।