-
ইতিহাস থেকে আমেরিকার অনেক কিছু শেখার ছিল: ইরান
আগস্ট ১৪, ২০২২ ০১:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের জনগণের সঙ্গে কথা বলার সময় বলপ্রয়োগের ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন। ইরান সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল বলে আমেরিকা যে কল্পকাহিনী প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়েই দৃশ্যত এ সতর্কবাণী উচ্চারণ করেছেন আব্দুল্লাহিয়ান।
-
অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক রয়েছে ইরান ও আফগানিস্তান
আগস্ট ১৩, ২০২২ ০২:৪০ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে সম্মত হয়েছে ইরান ও আফগানিস্তান। তিনি নিজের সাম্প্রতিক আফগানিস্তান সফর ও দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে এই সতর্কতার কথা জানিয়েছেন।
-
‘ইরানের উন্নতি বহিঃশক্তির মুচকি হাসির ওপর নির্ভরশীল থাকবে না’
আগস্ট ১৩, ২০২২ ০১:৩৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে না; পাশাপাশি দেশের উন্নয়নকেও এই সমঝোতার ওপর নির্ভরশীল করে রাখা হবে না। তিনি শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশ সফরকালে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
-
ভিয়েনা বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নিশ্চয়তা পেতে হবে: কাজেম সিদ্দিকী
আগস্ট ১২, ২০২২ ১৪:৫৭নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা আলোচনায় প্রয়োজনীয় নিশ্চয়তা পাওয়ার ওপর জোর দিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব।
-
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মর্যাদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে: ইরানের সর্বোচ্চ নেতা
আগস্ট ১২, ২০২২ ১৩:৫৭ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে তাদের অবস্থান ও মর্যাদার ব্যাপক উন্নয়ন ঘটেছে। এই সংগঠনের মহাসচিব জিয়াদ আল-নাখলাহ'র চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ মন্তব্য করেন।
-
হৈ চৈ করে নিজেকে পবিত্র করতে পারবে না আমেরিকা: ইরান
আগস্ট ১২, ২০২২ ১০:৫৬একজন ইরানি নাগরিক সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন বলে আমেরিকা যে গল্প সাজিয়েছে তাকে আমেরিকার পক্ষ থেকে নিজের কদর্য ভাবমূর্তিকে পবিত্র করার অপচেষ্টা বলে বর্ণনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, একটি আন্তর্জাতিক অপরাধের দায়বোধ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে মার্কিন সরকার একটি মুখেরোচক চিত্রনাট্য তৈরি করেছে।
-
১৯৯৮ সালের হত্যাকাণ্ডের ঘাতকদের বিচার করার আহ্বান জানাল ইরান
আগস্ট ১২, ২০২২ ১০:০৯আফগানিস্তানের মারাজ-ই-শরিফ শহরের ইরানি কনস্যুলেটে ১৯৯৮ সালের রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিচার করার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সে সময় তালেবানের হাতে মাজার-ই-শরিফ শহরের পতনের মুহূর্তে তালেবানের একটি সশস্ত্র দল ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে আট ইরানি কূটনীতিকদের পাশাপাশি ইরনার একজন সাংবাদিককে হত্যা করেছিল।
-
ইসরাইলকে নাকে খত দেওয়াতে পেরেছে ফিলিস্তিনিরা: ইরানের সর্বোচ্চ নেতা
আগস্ট ১১, ২০২২ ১৫:৫৮ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার চিঠির জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বৃহস্পতিবার) বলেছেন, ইসলামি জিহাদের সাহসী প্রতিরোধের কারণে এ ক্ষেত্রে এই সংগঠনের অবস্থান আরও উঁচুতে পৌঁছেছে এবং ইসরাইলের অপকৌশল ব্যর্থ হয়ে গেছে, ইসরাইলকে নাকে খত দেওয়ানো হয়েছে।
-
ইরান-বিরোধী নয়া কল্প-কাহিনী রচনার মার্কিন প্রচেষ্টা: তেহরানের প্রতিক্রিয়া
আগস্ট ১১, ২০২২ ১৩:৫০ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইরানি নাগরিকদের বিরুদ্ধে যে-কোনো নেতিবাচক পদক্ষেপ নেয়ার ব্যাপারে আমেরিকার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানি নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হাস্যকর অভিযোগ তুলে কল্প-কাহিনী তৈরির চেষ্টা করছে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তা।
-
'খৈয়াম' স্যাটেলাইটের আরও তিনটি ভার্সন তৈরি করবে ইরান
আগস্ট ১১, ২০২২ ১০:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, 'খৈয়াম' স্যাটেলাইটের আরও তিনটি নতুন ভার্সন তৈরি করা হবে।