ইরান
  • ইরানে হামলার মনোবাসনা অঙ্কুরেই বিনাশ হবে: জেনারেল বাকেরি

    ইরানে হামলার মনোবাসনা অঙ্কুরেই বিনাশ হবে: জেনারেল বাকেরি

    জুলাই ২১, ২০২২ ১৪:০৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, শত্রুদের মনের ভেতরে ইরানে হামলার বিন্দু পরিমাণ বাসনা থাকলেও সেখানেই সেটার বিনাশ ঘটবে।

  • আমেরিকাকে ইসরাইলের চেয়ে নিজের স্বার্থ রক্ষায় মনযোগী হতে হবে: ইরান

    আমেরিকাকে ইসরাইলের চেয়ে নিজের স্বার্থ রক্ষায় মনযোগী হতে হবে: ইরান

    জুলাই ২১, ২০২২ ০৬:২৪

    ইরান বলেছে, আমেরিকা যদি ইহুদিবাদী ইসরাইলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ রক্ষার প্রতি বেশি মনযোগী হয় তাহলেই ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

  • সিরিয়ার ওপর সেদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে: রায়িসি

    সিরিয়ার ওপর সেদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে: রায়িসি

    জুলাই ২১, ২০২২ ০৫:৫৯

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার গোটা ভূখণ্ডের ওপর দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে দেশটির সার্বভৌমত্বের প্রতি সকলকে সম্মান প্রদর্শন করতে হবে। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

  • স্টকহোমে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তেহরানে তলব: পররাষ্ট্র মন্ত্রণালয়

    স্টকহোমে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তেহরানে তলব: পররাষ্ট্র মন্ত্রণালয়

    জুলাই ২১, ২০২২ ০১:৪১

    ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরির বিরুদ্ধে সুইডিশ আদালতের অন্যায় রায়ের প্রতিবাদ জানাতে স্টকহোমে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তেহরানে ডেকে পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানি রাষ্ট্রদূতকে শলাপরামর্শের জন্য তেহরানে তলব করা হয়েছে।

  • নানা কারণে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যকার বৈঠক ছিল গুরুত্বপূর্ণ

    নানা কারণে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যকার বৈঠক ছিল গুরুত্বপূর্ণ

    জুলাই ২০, ২০২২ ১২:১৯

    ইরানের রাজধানী তেহরানে গতকাল সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • রিয়াদ যতখানি অগ্রসর হবে তার চেয়ে বেশি সাড়া পাবে: তেহরান

    রিয়াদ যতখানি অগ্রসর হবে তার চেয়ে বেশি সাড়া পাবে: তেহরান

    জুলাই ২০, ২০২২ ১০:২৩

    সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

  • রাশিয়ার সঙ্গে ৪,০০০ কোটি ডলারের তেল চুক্তি সই করল ইরান

    রাশিয়ার সঙ্গে ৪,০০০ কোটি ডলারের তেল চুক্তি সই করল ইরান

    জুলাই ২০, ২০২২ ০৫:১৯

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের একই সময়ে ইরানের তেল মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরানের তেল ও জ্বালানী মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘শানা’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানী প্রতিষ্ঠান গ্যাসপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন [চার হাজার কোটি] ডলারের ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

  • রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন নেতারা

    রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন নেতারা

    জুলাই ২০, ২০২২ ০২:৩২

    সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়েছে, সিরিয়ার সরকার ও জনগণের তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রয়েছে।

  • ইউক্রেনে ন্যাটোকে আটকে দেয়ার কোনো বিকল্প ছিল না: ইরানের সর্বোচ্চ নেতা

    ইউক্রেনে ন্যাটোকে আটকে দেয়ার কোনো বিকল্প ছিল না: ইরানের সর্বোচ্চ নেতা

    জুলাই ২০, ২০২২ ০১:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেছেন, এই জোট নিজের জন্য কোনো সীমারেখা মানে না এবং তাকে ইউক্রেনে আটকে দিয়ে উচিত কাজ করা হয়েছে; এটি করা না হলে ন্যাটো ক্রিমিয়াকে উপজীব্য করে যুদ্ধ শুরু করে দিত।