-
হামলায় সালমান রুশদির একহাত ও এক চোখ অকেজো হয়ে গেছে
অক্টোবর ২৪, ২০২২ ০৫:৩৮বিতর্কিত ও কুখ্যাত লেখক সালমান রুশদির ওপর সম্প্রতি যে হামলা হয়েছে তার ফলে একটি চোখের দৃষ্টিশক্তি এবং একটি হাত সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। গত ১২ আগস্ট নিউ ইয়র্কের একটি শিক্ষা কেন্দ্রে হলভর্তি দর্শকের সামনে বক্তৃতা দেয়ার প্রস্তুতিকালে সালমান রুশদির ওপর ওই হামলা হয়।
-
রয়েছে ইরান ও চীন সম্পর্কিত ডকুমেন্ট
অক্টোবর ২৩, ২০২২ ১৬:৫০মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো বাড়ি থেকে উদ্ধার করা স্পর্শকাতর গোপন নথিপত্রের মধ্যে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীন সম্পর্কিত অত্যন্ত স্পর্শকাতর কিছু ডকুমেন্ট।
-
অস্ত্রখাতে অর্থ বরাদ্দ ব্যাপকভাবে কমিয়েছে জার্মানি
অক্টোবর ২৩, ২০২২ ১৬:০১জার্মানি তার অস্ত্র খাতে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা ব্যাপকভাবে কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বড় রকমের মুদ্রাস্ফীতি এবং ইউরোর বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সামরিক সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে ব্যয় অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বার্লিন।
-
সাইবেরিয়ার একটি আবাসিক ভবনের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)
অক্টোবর ২৩, ২০২২ ১৪:৫১রাশিয়ার একটি যুদ্ধবিমান সাইবেরিয়া অঞ্চলের একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে।
-
রাশিয়ার ওপর হামলা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইউক্রেন
অক্টোবর ২৩, ২০২২ ১৩:১০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে রাশিয়ার পরমাণু হামলা চালানোর জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের ওপর বিশ্ববাসীর উচিত হামলা চালানো।
-
খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযান প্রতিহত করা হয়েছে: রাশিয়া
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৩৫রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী খেরসন অঞ্চল ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী একটি চতুর্মুখী হামলা চালিয়েছিল যা নস্যাত করে দেয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে।
-
‘ন্যাটো ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা’
অক্টোবর ২৩, ২০২২ ০৬:৫৮মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, কোনো ন্যাটো দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। রাশিয়ার পক্ষ থেকে কোনো সদস্য হুমকিগ্রস্ত না হওয়ার পরেও আমেরিকা একাজ করতে পারে।
-
পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কায় ক্ষুব্ধ জাপানি প্রধানমন্ত্রী
অক্টোবর ২২, ২০২২ ১৫:৪৭পরমাণু অস্ত্র ব্যবহারের রুশ হুমকিকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে জাপান। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়াকে সতর্ক করে বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার ইস্যুতে যেসব কথা বলছে সেটাকে মানবতার বিরুদ্ধে শত্রুতামূলক কাজ হিসেবে দেখা হবে।
-
শি জিনপিংয়ের ওপরেই আস্থা রাখল চীন
অক্টোবর ২২, ২০২২ ১৫:৩১চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী ন্যাশনাল কংগ্রেস শেষ হয়েছে এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বের ওপর আবারও দলের নেতারা আস্থা রেখেছে।
-
চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত; ৫ ভারতীয় সেনা নিহত
অক্টোবর ২২, ২০২২ ১৪:০৩চীন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে। চার জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, অপর ব্যক্তির মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।