সাইবেরিয়ার একটি আবাসিক ভবনের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)
-
ভবনের ওপর আছড়ে পড়ে জঙ্গিবিমান
রাশিয়ার একটি যুদ্ধবিমান সাইবেরিয়া অঞ্চলের একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে।
সার্বিয়ার গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি সার্বিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন তবে ওই ভবনের কেউ হতাহত হয়েছেন কিনা এখন পর্যন্ত তা জানা যায়নি।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
রাশিয়া টুডে জানিয়েছে, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা সেখানে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে যে বিমানটি এসইউ-৩০ মডেলের ছিল এবং পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।#
পার্সটুডে/এসআইবি/২৩