-
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান
অক্টোবর ২২, ২০২২ ১৩:৫৩পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেয়া নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন সাবেক ক্রিকেট অধিনায়ক। গতকাল দেশটির নির্বাচন কমিশনের দেয়া রায়কে আজ তিনি চ্যালেঞ্জ করেন।
-
খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া
অক্টোবর ২২, ২০২২ ১২:০১খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। চলতি বছরের আরও দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বুধবার এই ঘোষণা দিয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়।
-
রুশভাষী লোকজন জাতিগত শুদ্ধি অভিযানের ভয় করছে
অক্টোবর ২২, ২০২২ ০৯:১৭ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবসারত রুশভাষী লোকজন জাতিগত শুদ্ধি অভিযানের আশংকা করছেন। তাদের আশংকা- সম্ভাব্য অভিযানের সময় ইউক্রেনের সেনারা তাদের জাতিগত পরিচয়ের কারণে হত্যা করবে।
-
ট্রাম্পকে তলব: শেষ পর্যন্ত কাঠগড়ায় উঠতেই হচ্ছে
অক্টোবর ২২, ২০২২ ০৭:৫৭মার্কিন ক্যাপিটল ভবনে হামলার বিষয়ে তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে এবং তা তদন্তের জন্য জানুয়ারি সিক্স কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে।
-
মধ্যবর্তী নির্বাচনের কারণে আলোচনা স্থগিত করেছে আমেরিকা: রাশিয়া
অক্টোবর ২২, ২০২২ ০৪:৪৮মার্কিন সরকার দেশটির কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের কারণে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ দৈনিক ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
-
খেরসন অঞ্চলের ৮৮ জেলা পুনরুদ্ধার করেছি: ইউক্রেন
অক্টোবর ২২, ২০২২ ০৪:২৭ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে কিয়েভ।
-
ইউক্রেন যুদ্ধে কথিত ইরানি ড্রোনের ব্যবহার: জাতিসংঘের তদন্ত আহ্বান
অক্টোবর ২২, ২০২২ ০৩:৫২ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে অভিযোগ করা হচ্ছে সে ব্যাপারে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।ইউক্রেনের পাশাপাশি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছুদিন যাবত এই অভিযোগ করছে যে, ইউক্রেনে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।
-
ইরান ও ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের
অক্টোবর ২১, ২০২২ ১৫:২৮ইরান ও ভেনিজুয়েলার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ বিশেষ অভিযানকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মেভলুত চাভুচুগ্লু আজ (শুক্রবার) ওই আহ্বান জানান।
-
বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমেরিকা: রাশিয়ার অভিযোগ
অক্টোবর ২১, ২০২২ ১১:৪৫আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এ যাবতকালের মধ্যে একক কোনো দেশের ওপর আরোপিত সর্বোচ্চ নিষেধাজ্ঞা। আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভ
-
যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে চীনা সশস্ত্র বাহিনী: প্রতিরক্ষামন্ত্রী
অক্টোবর ২১, ২০২২ ০৬:৪২চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা ভূখণ্ড তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন।