ইউক্রেন যুদ্ধে কথিত ইরানি ড্রোনের ব্যবহার: জাতিসংঘের তদন্ত আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i114798-ইউক্রেন_যুদ্ধে_কথিত_ইরানি_ড্রোনের_ব্যবহার_জাতিসংঘের_তদন্ত_আহ্বান
ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে অভিযোগ করা হচ্ছে সে ব্যাপারে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।ইউক্রেনের পাশাপাশি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছুদিন যাবত এই অভিযোগ করছে যে, ইউক্রেনে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ২২, ২০২২ ০৭:২২ Asia/Dhaka
  • ইউক্রেনে রাশিয়া কামিকাজে নামক এই ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে
    ইউক্রেনে রাশিয়া কামিকাজে নামক এই ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে অভিযোগ করা হচ্ছে সে ব্যাপারে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।ইউক্রেনের পাশাপাশি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছুদিন যাবত এই অভিযোগ করছে যে, ইউক্রেনে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।

তবে ইরানি কর্মকর্তারা বারবার বলে এসেছেন, তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার হাতে কোনো ড্রোন তুলে দেননি।

পশ্চিমা দেশগুলো এমন সময় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করে যাচ্ছে যখন আমেরিকা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ১,৮০০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে ওই অভিযোগের পুনরাবৃত্তি করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।কোনো কোনো ইউরোপীয় কর্মকর্তা এই দাবি তুলেছেন যে, কথিত ইরানি ড্রোন সরবরাহের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে।

২০১‌৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর যে প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সমঝোতাটি পাস করা হয় সেটি ২২৩১ নম্বর প্রস্তাব হিসেবে পরিচিত।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত বহুবার রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করে এসেছেন।# 

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।