গোটা জাতিকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা (পূর্ণাঙ্গ বার্তা)
https://parstoday.ir/bn/news/iran-i156992-গোটা_জাতিকে_ধন্যবাদ_জানালেন_ইরানের_সর্বোচ্চ_নেতা_(পূর্ণাঙ্গ_বার্তা)
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের বিজয় দিবসের শোভাযাত্রায় জনগণের ব্যাপক উপস্থিতির পর গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ভিডিও বার্তা দিয়েছেন। পূর্ণাঙ্গ বার্তায় বাংলায় তুলে ধরা হলো:
(last modified 2026-02-13T14:38:58+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২০:৫৭ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের বিজয় দিবসের শোভাযাত্রায় জনগণের ব্যাপক উপস্থিতির পর গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ভিডিও বার্তা দিয়েছেন। পূর্ণাঙ্গ বার্তায় বাংলায় তুলে ধরা হলো:

বিসমিল্লাহির রহমানির রহিম
(পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি)

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম

(কোনো শক্তি বা ক্ষমতা নেই মহান ও সর্বশক্তিমান আল্লাহর শক্তি ও ক্ষমতা ছাড়া)

প্রিয় ইরানি জনগণ,
গতকাল (বুধবার) এ বছরের ২২ বাহমান (১১ ফেব্রুয়ারি, ইসলামী বিপ্লব বিজয় দিবস ) আপনারা এক মহান কাজ সম্পন্ন করেছেন। আপনারা ইরানকে গৌরবান্বিত করেছেন। সবসময়ের মতো ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করেছেন এবং এর শক্তি বৃদ্ধি করেছেন। যারা নিজেদের বক্তব্য ও পরিকল্পনায় ইরানি জাতিকে নতিস্বীকার করাতে চায়, সেই শত্রুরা হতাশ হয়েছে। আল্লাহর রহমতে আপনারা গতকাল (বুধবার) এই মহান কাজটি সম্পন্ন করেছেন। মহান আল্লাহ এমন উপস্থিতি ও এমন পদক্ষেপের প্রতিদান জাতিকে অবশ্যই দেবেন—আর তা হবে অধিক মর্যাদা, অধিক শক্তি ও আরও বেশি স্বাধীনতা, ইনশাআল্লাহ।

চেষ্টা করতে হবে যাতে আমরা সবাই জাতীয় ঐক্য ও সংহতি অটুট রাখি। এই জাতীয় ঐক্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমগ্র জাতির রাস্তায় নেমে আসা, একক উদ্দেশ্যে একই কথা উচ্চারণ করা, সক্রিয়ভাবে এটা প্রমাণ করা যে, তারা মাঠে রয়েছে এবং তারা শত্রুদের চোখের সামনে নিজেদের পরিচয় ও ব্যক্তিত্ব দৃঢ়ভাবে প্রকাশ করতে সক্ষম- এটা অত্যন্ত মূল্যবান।

আমি গোটা ইরানি জাতির প্রতি কৃতজ্ঞতা জানাই এবং গত বুধবারের লাখো-কোটি মানুষের শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

 

পার্সটুডে/এসএ/১৩