যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কি তৃতীয়বারের মতো বন্ধ হতে যাচ্ছে?
https://parstoday.ir/bn/news/world-i156988-যুক্তরাষ্ট্রের_হোমল্যান্ড_সিকিউরিটি_বিভাগ_কি_তৃতীয়বারের_মতো_বন্ধ_হতে_যাচ্ছে
পার্সটুডে – মার্কিন সিনেটের ডেমোক্র্যাটরা এমন একটি বাজেট বিলের বিরোধিতা করেছেন, যা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়নের জন্য প্রস্তাব করা হয়েছিল।
(last modified 2026-02-13T14:32:34+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২০:১৫ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কি তৃতীয়বারের মতো বন্ধ হতে যাচ্ছে?

পার্সটুডে – মার্কিন সিনেটের ডেমোক্র্যাটরা এমন একটি বাজেট বিলের বিরোধিতা করেছেন, যা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়নের জন্য প্রস্তাব করা হয়েছিল।

ডেমোক্র্যাট সিনেটররা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বাজেট বিলের বিরোধিতা করে বিভাগটিকে কার্যত বন্ধ হওয়ার মুখে ঠেলে দিয়েছেন। বৃহস্পতিবার ভোটের জন্য উত্থাপিত এই বিলে অভিবাসন আইন প্রয়োগে কোনো নতুন সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত ছিল না।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি সেপ্টেম্বর পর্যন্ত ঐ বিভাগের অর্থায়নের জন্য এগিয়ে নিতে চেয়েছিলেন। তবে ডেমোক্র্যাটরা ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানান। ডেমোক্র্যাটদের দাবির তুলনায় অনেক কম সীমাবদ্ধতা থাকায় বিলটি প্রয়োজনীয় ৬০ ভোট অর্জনে ব্যর্থ হয়।

ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সীমান্তবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যান মিনেসোটা থেকে অভিবাসন কর্মকর্তাদের প্রত্যাহার এবং সেখানে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধের বিষয়ে যে মন্তব্য করেছেন, তা বিলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য যথেষ্ট নয়।

সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, “অবৈধ পদক্ষেপ নির্বাহী আদেশ দিয়ে সমাধান করা যায় না। আজ যা বলা হচ্ছে, তা আগামীকাল প্রেসিডেন্টের সিদ্ধান্তে বাতিল হয়ে যেতে পারে। আইন প্রণয়ন ছাড়া এটা সম্ভব নয়।”

যদি অর্থায়ন বন্ধ হয়ে যায়, তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ শনিবার সকাল থেকে কার্যক্রম বন্ধ করবে। গত পাঁচ মাসে এটি তৃতীয়বারের মতো হবে, যখন কংগ্রেসের বিরোধের কারণে যুক্তরাষ্ট্র সরকারের কিছু অংশ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

২০২৫ সালের জানুয়ারির শুরুতে রেনি গুড নামে এক মার্কিন নাগরিক একজন অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হন। এছাড়া গত সপ্তাহান্তে অভিবাসন সংস্থা আইস-এর কর্মকর্তাদের হাতে আটক হওয়ার পর সরাসরি গুলিতে অ্যালেক্স প্রেটি নিহত হন। প্রেটির মৃত্যু যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৩