-
রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে: পুতিনের হুঁশিয়ারি
অক্টোবর ১৫, ২০২২ ০৪:৪৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যেকোন সম্মুখ যুদ্ধ ‘গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে’। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জের ধরে শুক্রবার এক বক্তব্যে পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
২ কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে; আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ং ইয়ং
অক্টোবর ১৪, ২০২২ ১৬:২১উত্তর কোরিয়া আজ (শুক্রবার) আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বলা হয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে।
-
জানুয়ারি সিক্স কমিটিতে ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত
অক্টোবর ১৪, ২০২২ ১৫:২৩ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে গঠিত জানুয়ারি সিক্স কমিটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটি মনে করে, ট্রাম্পের কারণেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে।
-
চলতি বছর আমেরিকায় মারা গেছে ৩০ হাজার; মানুষের চেয়ে অস্ত্র বেশি
অক্টোবর ১৪, ২০২২ ১৪:৩৪আমেরিকার নর্থ ক্যারোলায়নায় বন্দুক সহিংসতায় পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ অফিসার রয়েছেন। নর্থ ক্যারোলায়না অঙ্গরাজের রাজধানী শহর র্যালিতে বৃহস্পতিবার রাতে এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।
-
নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে নিল পাকিস্তান
অক্টোবর ১৪, ২০২২ ০৮:৫২বিপক্ষে মোহাম্মদ নাওয়াজ ও হায়দার আলির ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান।
-
ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স তাতে জড়াবে না: ম্যাক্রন
অক্টোবর ১৪, ২০২২ ০৭:৩০ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে তাতে সরাসরি ফ্রান্সের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ফ্রান্স পরমাণু হামলার কোনো জবাবও দেবে না।
-
ইউক্রেনে পরমাণু হামলা চালালে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করা হবে: বোরেল
অক্টোবর ১৪, ২০২২ ০৫:৪৫ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
-
“নিরপেক্ষতা বজায় রেখেছে পাকিস্তান, আত্মসমর্পণ করেছে ভারত”
অক্টোবর ১৩, ২০২২ ১৭:৩৬রাশিয়া ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষতা বজায় রাখলেও আত্মসমর্পণ করেছে ভারত। ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবের ওপর গোপনে ভোটাভুটি করার প্রস্তাব তোলে রাশিয়া। কিন্তু রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভারত বিস্ময়করভাবে নিজের অবস্থান পরিবর্তন করে প্রস্তাবের পক্ষে অর্থাৎ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়।
-
এশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে
অক্টোবর ১৩, ২০২২ ১৬:৪৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আধুনিক বিশ্বে নতুন এশিয়া গঠনের জন্য স্বাধীন দেশগুলোর আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা দরকার যাতে নিরাপত্তা, অর্থনৈতিক, গণমাধ্যম ও সাইবার চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক সংস্থা সিআইসিএ’র শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
-
ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: পুতিন
অক্টোবর ১৩, ২০২২ ১৫:১৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ন্যাটো বিশ্বের বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করছে। কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া বা সিকা'র নেতাদের বৈঠকে তিনি আজ এ কথা বলেন।