বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/bangladesh-i126902-বাংলাদেশের_দ্বাদশ_জাতীয়_সংসদ_নির্বাচনে_হস্তক্ষেপ_করবে_না_চীন_রাষ্ট্রদূত
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে চীন কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ১৩:০২ Asia/Dhaka
  • বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন/
    বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন/

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে চীন কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মন্ত্রী বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তাই সেখানে হস্তক্ষেপ করবে না চীন।

পরিকল্পনামন্ত্রী জানান, পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একইসঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের।

এসময় দেশটির রাষ্ট্রদূত জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে চীন চিন্তিত নয় বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।