বিশ্বনবীর (সা) আহলে বাইতের প্রতি বাংলাদেশীদের শ্রদ্ধা প্রদর্শন
আগস্ট ০৯, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
-
নবী-বংশের নিষ্পাপ সদস্য হযরত ইমাম রেজার (আ) পবিত্র মাজারের ওপর ব্যবহৃত চাদরে চুমু দিচ্ছেন অনুরাগীরা
বাংলাদেশের নানা অঞ্চল সফর করছেন ইমাম রেজা (আ)'র মাজারের সাংস্কৃতিক প্রতিনিধি দল। বিশ্বনবী (সা)'র আহলে বাইতের অনুরাগী ও প্রেমিকদের পক্ষ হতে তাদের প্রতি ব্যাপক সম্বর্ধনা জানানো হচ্ছে।
বিশ্বনবী (সা)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম রেজা (আ) ও তাঁর বোন হযরত ফাতিমা মাসুমার (সা.আ) জন্ম-বাষিকী উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়। তাঁদের পবিত্র মাজার রয়েছে ইরানের মাশহাদ ও কোম শহরে। নানা ছবিতে তাঁদের প্রতি বাংলাদেশী অনুরাগীদের শ্রদ্ধা প্রদর্শেনর দৃশ্য দেখা যাচ্ছে। যেমন, নবী-বংশের নিষ্পাপ সদস্য হযরত ইমাম রেজার (আ) পবিত্র মাজারের ওপর ব্যবহৃত চাদরে চুমু দিচ্ছেন অনুরাগীরা। #
পার্সটুডে/মু.আমির হোসেন/মো.আবু সাঈদ/৯