ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি
ইরানি প্রতিরক্ষামন্ত্রী এখন সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ
আগস্ট ২৮, ২০২৪ ১৬:০০ Asia/Dhaka
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিয়োগ দেয়া হয়েছে। আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নিয়োগ দেন।
১৯৭০ সালে আরাক শহরে জন্মগ্রহণ করেন মোহাজেরানি। তিনি স্কটল্যান্ডের এডিনবার্গের হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনের ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
এদিকে, শহীদ প্রেসিডেন্ট ইবরাহিমি রায়িসি সরকারের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানিকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ জেনারেল আশতিয়ানির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এতে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং অন্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৮
ট্যাগ