ইয়েমেনের জনগণকে অপমান করা হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i141714-ইয়েমেনের_জনগণকে_অপমান_করা_হয়েছে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অস্ত্র সরবরাহ করার দাবি আরেকবার নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, নিজের সামরিক চাহিদা পূরণ করার সক্ষমতা ইয়েমেনের রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ০৬:৪১ Asia/Dhaka
  • ইয়েমেনের জনগণকে অপমান করা হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অস্ত্র সরবরাহ করার দাবি আরেকবার নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, নিজের সামরিক চাহিদা পূরণ করার সক্ষমতা ইয়েমেনের রয়েছে।

আরাকচি সোমবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, “ইয়েমেনে ইরানি অস্ত্র পাঠানোর অভিযোগ উত্থাপন করার মাধ্যমে ইয়েমেনের জনগণকে অপমান করা হয়।”

তিনি বলেন, ইয়েমেনের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তি রয়েছে এবং নিজের সমরাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ ও শক্তিশালী করার সক্ষমতা দেশটির রয়েছে।

সাক্ষাৎকারের অন্য অংশে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইয়েমেন প্রতিরোধ অক্ষের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে গাজা উপত্যকাকে ১১ মাস ধরে ইসরাইলি গণহত্যা থেকে রক্ষা করার কাজে অসামান্য অবদান রেখে চলেছে।

সাইয়্যেদ আরাকচি বলেন, নিজের সমরাস্ত্র তার পছন্দ অনুযায়ী ব্যবহার করছে ইয়েমেন।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাশ্চাত্যের এ দাবি উড়িয়ে দেন যে, তার দেশ ইয়েমেনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছে। তিনি বলেন, “আমাদের কাছে ক্ষেপণাস্ত্র থাকলেও আমরা তা ইয়েমেনকে দিচ্ছি না। গাজা যুদ্ধের আগেই ইয়েমেনের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ছিল এবং তখনই তারা এই সমরাস্ত্র তৈরি করত।”#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।