ইয়েমেনের সেনাবাহিনীর হামলায় লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু
https://parstoday.ir/bn/news/west_asia-i161956-ইয়েমেনের_সেনাবাহিনীর_হামলায়_লোহিত_সাগরে_সৌদি_তেলবাহী_ট্যাংকার_লক্ষ্যবস্তু
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
(last modified 2026-08-05T12:56:15+00:00 )
আগস্ট ০৫, ২০২৬ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ এবং ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির অংশ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘ওয়াফা’ নামের সৌদি মালিকানাধীন তেলবাহী ট্যাংকারটিকে লোহিত সাগরের উত্তরাংশে ইয়ানবু উপকূলের কাছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে। তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২২ জুলাই নৌ অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮টি সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ২৯টি জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে যাতে সৌদি আরবের জন্য সব সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া যায়। #

পার্সটুডে/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।