আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত: লেবাননে আরাকচি
-
আরাকচি ও আমের বিসাত
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননে পৌঁছানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্পষ্ট করে বলেন: আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা এবং ইসরাইলের হামলার হুমকির জবাবে তিনি এ কথা বলেন।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেছেন: আমার লেবানন সফরের মূল লক্ষ্য হল আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা।
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে, পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একবার ইরানে আক্রমণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। যতবারই তারা এই এর পুনরাবৃত্তি করবে, ততবারই একইরকম ফলাফল পাবে।
তিনি আরও বলেন: আমরা আলোচনার জন্যও প্রস্তুত তবে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে।
আরাকচি বলেন; মার্কিনীরা যখন স্বীকার করবে যে আলোচনা নির্দেশ চাপিয়ে দেওয়া থেকে আলাদা, তখনই আলোচনা শুরু হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন: আমাদের অঞ্চল গুরুতর চ্যালেঞ্জ এবং হুমকির মুখোমুখি। বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের হুমকি সম্ভবত আগে এত গুরুতর ছিল না। গত দুই বছরে ইরান এবং লেবাননসহ এ অঞ্চলের সাতটি দেশ ইসরাইলি হামলার শকার হয়েছে।
আজ (৮ জানুয়ারি) সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লেবানন সফরে যান। এরইমধ্যে তিনি বৈরুতে লেবাননের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী আমের বিসাতের সাথে সাক্ষাৎ করেছেন।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন