গাজার চিকিৎসা অবরোধ ভাঙতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান
https://parstoday.ir/bn/news/event-i156046-গাজার_চিকিৎসা_অবরোধ_ভাঙতে_আন্তর্জাতিক_মধ্যস্থতাকারীদের_প্রতি_আহ্বান
পার্সটুডে-গাজার আশ-শিফা মেডিকেল সেন্টারের প্রধান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার চিকিৎসা অবরোধ ভাঙতে দখলদারদের ওপর যেন চাপ সৃষ্টি করা হয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১৬:৫৬ Asia/Dhaka
  • গাজায় স্বাস্থ্য ও চিকিৎসা সংকট
    গাজায় স্বাস্থ্য ও চিকিৎসা সংকট

পার্সটুডে-গাজার আশ-শিফা মেডিকেল সেন্টারের প্রধান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার চিকিৎসা অবরোধ ভাঙতে দখলদারদের ওপর যেন চাপ সৃষ্টি করা হয়।

ওষুধ ও সরঞ্জামের তীব্র ঘাটতির কথা উল্লেখ করে, গাজার আশ-শিফা মেডিকেল সেন্টারের প্রধান "মোহাম্মদ আবু সালিমাহ" বলেছেন, স্বাস্থ্য সংকট নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং অর্ধেকেরও বেশি প্রয়োজনীয় ওষুধসহ বেশিরভাগ চিকিৎসা সরঞ্জাম পাওয়া যাচ্ছে না।

আবু সালিমাহ বলেন জরুরি ওষুধের ঘাটতি ৭০ শতাংশে পৌঁছেছে এবং এই পরিস্থিতির পাশাপাশি শৈত্যপ্রবাহ এবং ইনফ্লুয়েঞ্জার বিস্তারের সাথে সাথে, শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলা এবং দীর্ঘস্থায়ী জটিল রোগীদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

গাজার আশ-শিফা মেডিকেল সেন্টারের প্রধানের মতে, হাজার হাজার অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে এবং প্রতিদিন কয়েক ডজন ক্যান্সার ও ডায়ালাইসিস রোগী অব্যাহত চিকিৎসা অবরোধের শিকার হচ্ছেন।#

পার্স টুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।