ইরানের অস্থিরতা মার্কিন-ইসরায়েলি হস্তক্ষেপের ফল: তুর্কি শাসক দলের প্রতিনিধি
-
ইরানে সংঘটিত নৈরাজ্যে আমেরিকা ও ইসরাইলের সমর্থন
পার্স টুডে-তুর্কি সংসদ সদস্য মেহমেত শাহিন ইরানের ক্ষমতা ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেছেন: ইরানে সংঘটিত সাম্প্রতিক অস্থিরতা দেশটিকে দুর্বল করার লক্ষ্যে ওয়াশিংটন এবং তেল আবিবের পরিকল্পনার ফল।
তুর্কি শাসক দলের সংসদ প্রতিনিধি মেহমেত শাহিন দেশটির গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল ভিন্ন কিন্তু সমন্বিত লক্ষ্য নিয়ে ইরানকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
শাহিন আরও বলেন, ওয়াশিংটন ইরানের ভূগর্ভস্থ সম্পদ দখল করতে চায় এবং প্রতিযোগীদের নির্মূল করার চেষ্টা করছে। তেল আবিবও একটি শক্তিশালী ইরানকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে।
ইরানকে ভেনিজুয়েলার সাথে তুলনা করার বিষয়টি প্রত্যাখ্যান করে শাহিন জোর দিয়ে বলেছেন: ইরান জনসমর্থিত একটি শক্তিশালী দেশ এবং ইরানের শাসন ব্যবস্থাকে অসম্মানিত করা কিংবা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার দিকে পরিচালিত করার প্রচেষ্টা সফল হবে না।
সাম্প্রতিক দিনগুলিতে, অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ইরানের কিছু শহরে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নৈরাজ্য সৃষ্টিকারীরা ওই সমাবেশগুলোতে অনুপ্রবেশ করে বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করে। বিশ্লেষকরা বলছেন: অনুপ্রবেশকারীদের তিনটি লক্ষ্য ছিল: ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জীবিকার ওপর চাপ সৃষ্টি করা, হত্যাকাণ্ড ঘটানো এবং সরকারি সামাজিক পরিষেবা ব্যাহত করা।#
পার্স টুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।