কুর্দিস্তানের ইরবিলে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/event-i157452-কুর্দিস্তানের_ইরবিলে_মার্কিন_ঘাঁটিতে_আবারও_ড্রোন_হামলা
পার্স-টুডে: ইরাকি সূত্রগুলো আজ (মঙ্গলবার) জানিয়েছে উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনা-ঘাঁটি আবারও ড্রোন হামলার শিকার হয়েছে।
(last modified 2026-03-03T12:33:21+00:00 )
মার্চ ০৩, ২০২৬ ১৩:৩১ Asia/Dhaka
  • কুর্দিস্তানের ইরবিলে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা

পার্স-টুডে: ইরাকি সূত্রগুলো আজ (মঙ্গলবার) জানিয়েছে উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনা-ঘাঁটি আবারও ড্রোন হামলার শিকার হয়েছে।

আল মাসিরা সংবাদ-মাধ্যমের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনাও এই খবরটি দিয়েছে। তবে এ সংবাদের বিস্তারিত বর্ণনা এখনও আসেনি। ইসরায়েলি-মার্কিন চক্রের বিরোধী ইরানপন্থী ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

এ সংবাদ এমন সময় আসল যখন ইরাকসহ গোটা পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলো বার বার ইরানি হামলার শিকার হচ্ছে গত কয়েকদিন ধরে। ইরাকের আলহারির মার্কিন সেনা-ঘাঁটিও ছিল এইসব হামলার অন্যতম শিকার। #

পার্স টুডে/এমএএইচ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।