মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করবে জনগণ,নেতানিয়াহু নয়: বার্নি স্যান্ডার্স
-
বার্নি স্যান্ডার্স
পার্সটুডে-মার্কিন পররাষ্ট্র নীতির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্সের দু:খের জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি স্যোশাল নেটওয়ার্ক এক্স-এ এই মর্মে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স যে মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতির ওপর নেতানিয়াহুর নিয়ন্ত্রণের মূল্যায়ন করেছেন, ওই মূল্যায়নকে তিনি যথার্থ বলে মূল্যায়ন করে লিখেছেন: ‘দু:খজনকভাবে মূল্যায়ন সত্য’।
বার্নি সন্ডার্স স্যাশাল নেটওয়ার্ক এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেছেন: 'দুর্ভাগ্যবশত, এটা সত্য যে নেতানিয়াহু গাজাকে ধ্বংস করার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বিলিয়ন ডলার চেয়েছিলেন। সেটা নিয়েছেন'। বার্নি সন্ডার্স স্যাশাল নেটওয়ার্ক এক্স-এ দেওয়া ওই বার্তায় আরও বলেন: নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধ চেয়েছিলেন। ট্রাম্প তাকে তাও উপহার দিয়েছেন।
স্যান্ডার্স বলেন, "মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি আমেরিকার জনগণ দ্বারা নির্ধারিত হতে হবে, নেতানিয়াহুর চরম ডানপন্থী সরকারের মাধ্যমে নয়।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।