নেতানিয়াহুর নতুন ভিডিওটিও বানানো বা জাল; তার ভাগ্য সম্পর্কে সন্দেহ জোরদার
https://parstoday.ir/bn/news/event-i157832-নেতানিয়াহুর_নতুন_ভিডিওটিও_বানানো_বা_জাল_তার_ভাগ্য_সম্পর্কে_সন্দেহ_জোরদার
পার্স-টুডে: ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর দপ্তর তার ভাগ্য বা অবস্থা সম্পর্কে নানা জল্পনা বা সন্দেহের অবসান ঘটানোর জন্য ঘন্টাখানেক বা তারও কিছু আগে তার যে  নতুন ভিডিও তারই ভার্চুয়াল পাতায় প্রকাশ করেছে তাও আগের ভিডিওটির মতই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা।
(last modified 2026-03-16T16:25:51+00:00 )
মার্চ ১৬, ২০২৬ ১৩:০৯ Asia/Dhaka
  • হুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহু
    হুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহু

পার্স-টুডে: ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর দপ্তর তার ভাগ্য বা অবস্থা সম্পর্কে নানা জল্পনা বা সন্দেহের অবসান ঘটানোর জন্য ঘন্টাখানেক বা তারও কিছু আগে তার যে  নতুন ভিডিও তারই ভার্চুয়াল পাতায় প্রকাশ করেছে তাও আগের ভিডিওটির মতই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা।

আর এ বিষয়টি নতুন ভিডিওটি প্রকাশের পর খুব দ্রুত প্রমাণ হয়েছে এবং এর ফলে নেতানিয়াহুর অবস্থা বা ভাগ্য সম্পর্কে সন্দেহ বা জল্পনা-কল্পনা আগের চেয়েও গভীর হয়েছে।  

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে নেতানিয়াহু জাহান্নামবাসী বা আহত হয়েছে বলে হিব্রু ও ইংরেজি ভাষার ভার্চুয়াল মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে এবং তার নামে প্রচারিত ভিডিও বা ফিল্ম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ায় এই সন্দেহ ক্রমেই গভীরতর হচ্ছে।  

সর্বশেষ এই ভিডিওতে দেখা গেছে নেতানিয়াহু যেই গ্লাস বা কাপে করে কফি খাচ্ছেন সেই কফি গ্লাস বা পেয়ালারটির সর্বোচ্চ প্রান্ত পর্যন্ত ভরা, এই পেয়ালা বা গ্লাস কাত হওয়ার সত্ত্বেও বা খুব দ্রুত  স্থানান্তর করা সত্ত্বেও এক ফোটা কফিও পড়ে যায়নি এবং এই কফি ক্রমাগত পান করে যাওয়া সত্ত্বেও কফির পরিমাণ মোটেও কম হচ্ছে না! 

এ ছাড়াও এই ফিল্মে নেতানিয়াহুর চেহারাকে যেভাবে দেখানো হয়েছে, বিশেষ করে তার যে চেহারাকে অর্ধেক আকারে দাঁড়ানো অবস্থার দেখানো হয়েছে তা তার আসল ছবিগুলোর মত নয়, ফলে এই ভিডিও যে অবাস্তব তা আরও স্পষ্ট হয়েছে। # 
 

পার্স টুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।