ইরান মার্কিন শক্তির সীমাবদ্ধতাগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরছে: রাশা টুডে 
https://parstoday.ir/bn/news/event-i157840-ইরান_মার্কিন_শক্তির_সীমাবদ্ধতাগুলো_বিশ্ববাসীর_কাছে_তুলে_ধরছে_রাশা_টুডে
পার্স-টুডে: রুশ সংবাদ মাধ্যম রাশাটুডে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানের উচ্চতর প্রতিরক্ষা-সক্ষমতার প্রশংসা করেছে।
(last modified 2026-03-18T10:01:31+00:00 )
মার্চ ১৬, ২০২৬ ১৩:১৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী ইরানের সর্বোচ্চ নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তেহরানের সড়কে জনগণের আনন্দ প্রকাশ
    আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী ইরানের সর্বোচ্চ নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তেহরানের সড়কে জনগণের আনন্দ প্রকাশ

পার্স-টুডে: রুশ সংবাদ মাধ্যম রাশাটুডে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানের উচ্চতর প্রতিরক্ষা-সক্ষমতার প্রশংসা করেছে।

বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে পার্স-টুডে জানিয়েছে, রুশ টেলিভিশন চ্যানেল রাশাটুডে বলেছে, মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের মোকাবেলায় ইরান যে উচ্চতর প্রতিরক্ষা-সক্ষমতা দেখিয়েছে তা শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা কল্পনাও করতে পারেননি। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতাগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরছে বলে এই মিডিয়াটি মন্তব্য করেছে।

ইরানের উচ্চতর প্রতিরক্ষা-সক্ষমতা রুশ সমাজেরও বিশেষ দৃষ্টি আকর্ষণ  করেছে। রুশ রাজনৈতিক এক্টিভিস্ট ম্যাক্সিম শোভচেঙ্কো মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানিদের আলোকোজ্জ্বল বা চোখ-ধাঁধানো প্রতিরোধের প্রশংসা করেছেন যে প্রতিরোধে ইরান শত্রুদেরকে ‘পরিপূর্ণ দুষ্কৃতির সেনাদল’ হিসেবে লক্ষ্যবস্তু বলে ঘোষণা করেছ।

রাশিয়ার রাজনৈতিক ও সামাজিক এই এক্টিভিস্ট এ প্রসঙ্গে বলেছেন, ইরানি প্রতিরোধ যোদ্ধারা ‘দুর্বৃত্ত বা শয়তানি শত্রুর’ দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং আগ্রাসীরা নিজ ভূখণ্ডে ভয়ে কাঁপছে ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, আপনারা নিশ্চিত আত্মবিশ্বাস রাখুন যে বিজয় আপনাদেরই হবে, শত্রুরা পরাজিত হবে, এটি মহান আল্লাহর প্রতিশ্রুতি। 

রাশিয়ার মুসলমানদের ধর্মীয় পরিচালনা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আবাইয়াসফ নজিরবিহীন সামরিক আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও মুসলমান ও মজলুমদের প্রতি ইরানের সহায়তার নীতির প্রতি দেশটি অবিচল থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। #

পার্স টুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।