প্রতিরোধ ফ্রন্ট যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী: কুদস কমান্ডার
-
ইসমাইল কায়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী।
শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় কায়ানি লিখেন, "প্রতিরোধ ফ্রন্ট একীভূত এবং সমন্বিত এবং এর ঐক্য ও সংহতি অতুলনীয়।
তিনি আরো বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠ বিশ্বাস করে যে চাপ, প্রতিরোধ সদস্যদের হত্যা এবং ‘নিপীড়িত ও নিরপরাধ লোকদের’ টার্গেট করে তাদেরকে দুর্বল বা জোরপূর্বক আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে।
কায়ানি আরো জোর দিয়ে বলেন, "প্রতিরোধের সংস্কৃতি এমন যে, এটি যত বেশি চাপ সহ্য করবে, এটি তত শক্তিশালী এবং আরো স্থিতিস্থাপক হবে।"
লেবাননের ওপর অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ধ্বংস করার ঘোষিত লক্ষ্য নিয়ে এই মন্তব্য এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই হামলায় শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/এমএআর/১২