ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহ’র পাল্টা ও বিধ্বংসী হামলা অব্যাহত
https://parstoday.ir/bn/news/event-i158438-ইসরায়েলি_অবস্থানে_হিজবুল্লাহ’র_পাল্টা_ও_বিধ্বংসী_হামলা_অব্যাহত
পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলি অবস্থান ও সেনা-সমাবেশ কেন্দ্রগুলোতে ৪৩টি অভিযান চালিয়েছে।
(last modified 2026-04-14T05:36:34+00:00 )
এপ্রিল ১৩, ২০২৬ ১৩:৩২ Asia/Dhaka
  • অস্ত্রসহ হিজবুল্লাহ'র দুই মুজাহিদ
    অস্ত্রসহ হিজবুল্লাহ'র দুই মুজাহিদ

পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলি অবস্থান ও সেনা-সমাবেশ কেন্দ্রগুলোতে ৪৩টি অভিযান চালিয়েছে।

হিজবুল্লাহ বলেছে, এইসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সেনা-সমাবেশ কেন্দ্র, সামরিক ঘাঁটিগুলো, সামরিক সাজ-সরঞ্জাম ও  উত্তর ফিলিস্তিনের অবৈধ ইহুদিবাদী বসতিগুলো। এইসব টার্গেটে রকেট, ড্রোন ও কামানের গোলা দিয়ে আঘাত হানেন হিজবুল্লাহ’র মুজাহিদরা।

হিজবুল্লাহ’র হামলার আওতাধীন অঞ্চলগুলো ছিল বিনতে যুবাইল, আলখিয়াম, আততাইবা শহর ও কয়েকটি সেনা-চৌকি এবং কিরিয়াত শামুনা, নেহারিয়া, রউশবিনা ও আলজুলানসহ অধিকৃত উত্তর ফিলিস্তিনের কয়েকটি পুরনো উপশহর। হিজবুল্লাহ’র হামলাগুলোর প্রেক্ষাপটে অধিকৃত উত্তর ফিলিস্তিনের আলজালিল বা গ্যালিলি অঞ্চলের দিইশুন, আভইউয়িম ও ইউরুন এলাকাগুলোয় সাইরেন বা বিপদসংকেত বেজে ওঠে।

ইসরায়েলি বিক্ষিপ্ত ও ভঙ্গুর হামলাগুলো বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে।
#

পার্সটুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন