সৌদি মিত্রবাহিনীর ওপর ইয়েমেনের আনসারুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/event-i162084-সৌদি_মিত্রবাহিনীর_ওপর_ইয়েমেনের_আনসারুল্লাহর_ড্রোন_ও_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে: সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ দেশটির শাবওয়া প্রদেশে সৌদি আরবের মিত্রবাহিনীর ওপর হামলা চালিয়েছে।
(last modified 2026-08-10T12:59:58+00:00 )
আগস্ট ১০, ২০২৬ ১৮:৫০ Asia/Dhaka
  • সৌদি মিত্রবাহিনীর ওপর ইয়েমেনের আনসারুল্লাহর  ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
    সৌদি মিত্রবাহিনীর ওপর ইয়েমেনের আনসারুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

পার্সটুডে: সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ দেশটির শাবওয়া প্রদেশে সৌদি আরবের মিত্রবাহিনীর ওপর হামলা চালিয়েছে।

পার্সটুডে ইরনার বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে দক্ষিণ ইয়েমেনের বেইহান এলাকায় তথাকথিত শাবওয়া বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

শাবওয়া প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ ইয়েমেনের সামরিক ইউনিটগুলোর অন্তর্ভুক্ত এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে তারা সমন্বিতভাবে কাজ করে।

সম্প্রতি আনসারুল্লাহ আরও দুই দফায় দক্ষিণ ইয়েমেনের তাইজ প্রদেশের আল-মুখা এলাকায় সৌদি আরব-সমর্থিত বাহিনী এবং ইয়েমেনের পদত্যাগী সরকারের অনুগত বাহিনীর অবস্থানেও হামলা চালিয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।