'তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে করীমনগর জেলার নাম ‘করীপুরম’ করা হবে'
https://parstoday.ir/bn/news/india-i66362-'তেলেঙ্গানায়_বিজেপি_ক্ষমতায়_এলে_করীমনগর_জেলার_নাম_করীপুরম’_করা_হবে'
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি সরকার তৈরি হলে করীমনগর জেলার নাম ‘করীপুরম’ করা হবে। তিনি আজ (বুধবার) তেলেঙ্গানাতে এক নির্বাচনি সমাবেশে বলেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে আপনাদের ভাবনাকে সম্মান জানিয়ে করীমনগরের নাম পরিবর্তন করে ‘করীপুরম’ করা হবে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৮ ১৭:৫২ Asia/Dhaka
  • বক্তৃতা করছেন যোগি আদিত্যনাথ
    বক্তৃতা করছেন যোগি আদিত্যনাথ

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি সরকার তৈরি হলে করীমনগর জেলার নাম ‘করীপুরম’ করা হবে। তিনি আজ (বুধবার) তেলেঙ্গানাতে এক নির্বাচনি সমাবেশে বলেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে আপনাদের ভাবনাকে সম্মান জানিয়ে করীমনগরের নাম পরিবর্তন করে ‘করীপুরম’ করা হবে।  

আদিত্যনাথ গত ২ ডিসেম্বর হায়দরাবাদে নির্বাচনি প্রচারের সময় দেওয়া ভাষণে তেলেঙ্গানার ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, যদি হায়দরাবাদ শহরের নাম ‘ভাগ্যনগর’-এ পরিবর্তিত দেখতে চান তাহলে বিজেপি সরকারকে নির্বাচিত করুন। 

বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগি আদিত্যনাথ সরকার এরইমধ্যে এলাহাবাদ শহরের নাম ‘প্রয়াগরাজ’, ফৈজাবাদকে ‘অযোধ্যা’ এবং মুঘলসরাই স্টেশনের নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পরিবর্তিত করেছে। এবার তেলেঙ্গানাতেও ঐতিহাসিক শহরের নাম পরিবর্তনের জন্য বিজেপি নেতারা সেখানকার ভোটারদের প্রলোভিত করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

রাজ্যটিতে আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন