ছত্তিসগড়ে মাওবাদী হামলায় বিজেপি বিধায়কসহ নিহত ৫, মোদি-রাহুলের শোক
https://parstoday.ir/bn/news/india-i69456-ছত্তিসগড়ে_মাওবাদী_হামলায়_বিজেপি_বিধায়কসহ_নিহত_৫_মোদি_রাহুলের_শোক
ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি ও  নিরাপত্তা বাহিনীর চার জওয়ান নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দন্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির গাড়িবহরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটালে ওই পাঁচজন নিহত হন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৯, ২০১৯ ১৭:৩৮ Asia/Dhaka
  • বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি
    বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি

ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি ও  নিরাপত্তা বাহিনীর চার জওয়ান নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দন্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির গাড়িবহরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটালে ওই পাঁচজন নিহত হন।

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ভয়াবহ ওই হামলার পরে সন্ধ্যায় উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই হামলার নিন্দা জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীও নিহতদের আত্মার শান্তি কামনাসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, মঙ্গলবার বিকেলে ছত্তিসগড়ের দন্তেওয়াড়ার কিরণ্ডুল এলাকায় নির্বাচনি প্রচার কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক ভীমা মাণ্ডভি। সেখান থেকে ফেরার পথে শ্যামগিরির কাছে মাওবাদীরা হামলা চালায়। বিধায়কের গাড়ি ঘটনাস্থলে আসামাত্রই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান বিধায়কসহ পাঁচ জন। বিস্ফোরণের তীব্রতায় বিধায়কের গাড়ি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তা থেকে দূরে ছিটকে পড়ে তাঁর গাড়িট। বিস্ফোরণস্থলে রাস্তায় বড়সড় গর্ত তৈরি হওয়ায় মাওবাদীরা ওই হামলায় কমপক্ষে ২০ কেজি আইইডি বিস্ফোরক ব্যবহার করেছে বলে গোয়েন্দারা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯