বিজেপি বিপজ্জনক দল, ওরা যা খুশি তাই করে: মমতা
-
মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর ধরে মোদি বিদেশে ঘুরে বেড়িয়েছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের আসানসোলে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘উনি কালো টাকা উদ্ধার করে পনের লাখ টাকা করে আপনাদের পকেটে দেবেন বলেছিলেন। কিন্তু এক পয়সাও কী পেয়েছেন? পাওয়া তো যায়নি অধিকন্তু পকেটমার হয়ে গেছে। পকেটে টাকা ঢোকার আগেই পকেটমারি হয়ে গেছে। নোট বাতিল করে পকেট কেটে নিয়েছে।’
মমতা বলেন, নোট বাতিলের নামে আপনাদের বাসার সব কিছু লুটে নিয়েছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়ে গেছে। কৃষকরা মরছেন। দেশে বেকারত্ব সবচেয়ে বেশি। মোদি নোট বাতিল করে আপনাদের জীবনকে এভাবে হয়রানির ফেলেছে সেজন্য আপনারা ওদেরকে বাতিল করে দিন। নির্বাচনে একটিও ভোট না দিয়ে মোদিকে বাতিল করুন। মোদিকে যদি আপনারা বাতিল না করেন, তাহলে আগামীদিনে দেশের সংবিধান রাখবে না, দেশের স্বাধীনতা থাকবে কি- থাকবে না আমি তা জানি না। এরা খুব বিপজ্জনক দল! যা খুশি তাই করে এরা! ওরা ইতিহাসকে পরিবর্তন করে দেয়, ভূগোলকে পাল্টে দেয়। কেউ কিছু বললে এজেন্সি পাঠিয়ে দেয়। সকালে আয়কর দফতর, দুপুরে সিবিআই, রাতে ইডি এসব করে সবাইকে দুর্ভোগে ফেলে।’
মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেন, ইনি অটল বিহারী বাজপেয়ী নন, উনি অন্য লোক। দেশকে খেয়ে ফেলবেন। সেজন্য মানুষের জন্য কাজ করতে হলে আমাদের প্রার্থীকে জয়ী করুন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬