দুর্বৃত্তদের গুলিতে তৃণমূল নেতা নিহত, অভিযোগের আঙুল বিজেপির দিকে
https://parstoday.ir/bn/news/india-i71596-দুর্বৃত্তদের_গুলিতে_তৃণমূল_নেতা_নিহত_অভিযোগের_আঙুল_বিজেপির_দিকে
ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দিলীপ রাম নামে এক তৃণমূল নেতা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে হুগলী জেলার ব্যান্ডেল স্টেশনে তাকে গুলি করা হয়। ওই ঘটনার নেপথ্যে বিজেপির মদদ থাকার অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল (রোববার) ২৪ ঘণ্টার জন্য ব্যান্ডেল বনধের ডাক দেয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৯, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • দিলীপ রামের মরদেহ
    দিলীপ রামের মরদেহ

ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দিলীপ রাম নামে এক তৃণমূল নেতা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে হুগলী জেলার ব্যান্ডেল স্টেশনে তাকে গুলি করা হয়। ওই ঘটনার নেপথ্যে বিজেপির মদদ থাকার অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল (রোববার) ২৪ ঘণ্টার জন্য ব্যান্ডেল বনধের ডাক দেয়া হয়েছে।

হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত’র অভিযোগ, ‘বিজেপির দুর্বৃত্তরা ওই হামলা চালিয়েছে। এলাকায় দলের সংগঠন দেখত দিলীপ। আগামীকাল আমরা ব্যান্ডেলে ২৪ ঘণ্টার বনধ ডেকেছি।’  

যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা সায়ন্তন বসুর পাল্টা দাবি, ‘দিলীপ রাম এলাকার সমাজবিরোধী। সিন্ডিকেট নিয়ে দলের দুই গোষ্ঠীর লড়াইের জেরে ওই ঘটনা ঘটেছে। বিজেপি এতে জড়িত নয়।’

তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘যে দুর্বৃত্তরা এ কাজ করেছে, তাদের নাম আমি ৪ মাস ধরে পুলিশের সিপি, আইসিকে বলেছি, কোনও পদক্ষেপ করেনি। ওরা এটাকে ভাটপাড়া বানাতে চাচ্ছে।’

স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী হওয়ার পাশাপাশি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত দিলীপ রাম। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। আজ সকালে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ট্রেন ধরবেন বলে দাঁড়িয়ে ছিলেন দিলীপ রাম। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে এলাকার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কোলকাতায় আনার পথে তিনি মারা যান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯