উত্তর প্রদেশ: ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার চেষ্টা
https://parstoday.ir/bn/news/india-i72359-উত্তর_প্রদেশ_জয়_শ্রীরাম’_ধ্বনি_না_দেয়ায়_মুসলিম_কিশোরকে_পুড়িয়ে_হত্যার_চেষ্টা
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় খলিল আনসারি নামে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে। গতকাল (রোববার) তাকে আশঙ্কাজনক অবস্থায় বারানসীর কবীর চৌরা হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে ওই কিশোরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৯, ২০১৯ ১৩:২০ Asia/Dhaka
  • উত্তর প্রদেশ: ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় খলিল আনসারি নামে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে। গতকাল (রোববার) তাকে আশঙ্কাজনক অবস্থায় বারানসীর কবীর চৌরা হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে ওই কিশোরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

চান্দৌলি জেলার বাসিন্দা ক্ষতিগ্রস্ত ওই কিশোরের অভিযোগ, সে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় তাকে চার জন অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে একজন তার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই কিশোর জ্বলন্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করলে আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ওই কিশোরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

পুলিশের একাংশের দাবি, ওই কিশোর নিজেই তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং বলেন, এটি গুরুতর ঘটনা। এ নিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি সন্দেহজনক বলে মনে হচ্ছে। দ্রুত বিষয়টি প্রকাশ্যে আসবে। যদি পরিকল্পিতভাবে কেউ এ ধরণের ঘটনা ঘটিয়ে উন্মাদনা সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আমানুল্লাহ খান ও প্রিয়াঙ্কা গান্ধী

অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা, প্রিয়াঙ্কার প্রতিবাদ

এদিকে, গত শনিবার দিবাগত গভীর রাতে উত্তর প্রদেশের আমেথিতে অবসরপ্রাপ্ত আর্মি ক্যাপ্টেন আমানুল্লাহ খানকে (৬৪) বাসায় ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তিনি এসময় নিজের স্ত্রীর সঙ্গে বাসায় ছিলেন। আততায়ীরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ক্যাপ্টেনের। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজ্যে যখন অপরাধের মাত্রা ক্রমশ বাড়ছে, তখন সরকার ব্যস্ত তাদের লুকিয়ে রাখতে। উত্তরপ্রদেশের বিজেপি সরকার কী এর কোনো সমাধান করতে পারবে? নাকি তারা ঘুমোতেই থাকবে ও লুকোতে থাকবে?’

উত্তর প্রদেশের আমেথি কেন্দ্র গান্ধী পরিবারের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। গত লোকসভা কেন্দ্রে আমেথি কেন্দ্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে পরাজিত হন।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯