বিজেপি দাঙ্গাবাজ ও বন্দুকবাজের দল, ওদের বিশ্বাস করবেন না: মমতা
https://parstoday.ir/bn/news/india-i77226-বিজেপি_দাঙ্গাবাজ_ও_বন্দুকবাজের_দল_ওদের_বিশ্বাস_করবেন_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘বিজেপি হচ্ছে ‘ফেকু’ (মিথ্যাবাদী) পার্টির একটা দল। ‘ফেক নিউজ’ করা ওদের কাজ। দাঙ্গা বাধানো ওদের কাজ। তাই ওরা হচ্ছে ধান্দাবাজ, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ, গুণ্ডাবাজ ও বন্দুকবাজ। আর আমরা হচ্ছি মানুষের দল।’ তিনি আজ (বুধবার) কৃষ্ণনগরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৬:১২ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘বিজেপি হচ্ছে ‘ফেকু’ (মিথ্যাবাদী) পার্টির একটা দল। ‘ফেক নিউজ’ করা ওদের কাজ। দাঙ্গা বাধানো ওদের কাজ। তাই ওরা হচ্ছে ধান্দাবাজ, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ, গুণ্ডাবাজ ও বন্দুকবাজ। আর আমরা হচ্ছি মানুষের দল।’ তিনি আজ (বুধবার) কৃষ্ণনগরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

বিজেপি সম্পর্কে তিনি বলেন, ‘হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে। আর ভাবছে ক্ষমতায় এসেছি দেশটা দখল করে নিই! সবাইকে দেশ থেকে তাড়িয়ে দিই। দেশে সবাই থাকবে, কোনও নাগরিক দেশ থেকে যাবে না। আমরা বাংলা থেকে কাউকে তাড়াতে দেবো না। এটা মাথায় রাখবেন। আপনাদের যেতে হবে। আপনাদের যেতে হবে তার কারণ মানুষ আপনাদের তাড়াবে। আপনারা কী মানুষকে তাড়াবেন? মানুষ আপনাদের তাড়াবে। মনে রাখবেন আমরা কোনও বাধা মানি না। আমরা শক্তিশালীভাবে লড়াই করি। আমরা বন্দুক-গুলি ভয় পাই না।’

তিনি বলেন, ‘জেনে রেখে দিন আমরা বাঘের বাচ্চার মত লড়াই করি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তার দিকে তাকিয়ে আমরা লড়াই করি। আমরা কোনও ভয়ের কাছে মাথানত করব না।’

মমতা বলেন, বাংলার মা-বোনেরা যদি হাতা-খুন্তি নিয়ে বেরিয়ে যায় না, মাছও কাটে বটি দিয়ে, আবার ঝাড়ু দিয়ে ঘরও পরিষ্কার করে তখন দেখবেন! বিজেপিকে ঘুরিয়ে ‘অসুর’ হিসেবে চিহ্নিত করতে মমতা বলেন, বাংলা হচ্ছে হচ্ছে মা দুর্গার জায়গা। ‘অসুর বধ’করবার জন্য ঘরে ঘরে মহিষাসুরমর্দিনী আছে। ঘরে ঘরে মা দুর্গা, রক্ষাকালী, চামুণ্ডাকালী,  ছিন্নমস্তাকালী, সিদ্ধেশ্বরীকালী, সর্বমঙ্গলাকালী আছেন। এজন্য আমার সংখ্যালঘু ভাই-বোনেরা, হিন্দু ভাই-বোনেরা, আমার মুসলিম ভাই-বোনেরা, আমার বৌদ্ধ ভাই-বোনেরা, জৈন ভাই-বোনেরা, শিখ ভাই-বোনেরা, খ্রিস্টান ভাই-বোনেরা সবাই প্রস্তুত আছে।’

পার্সটুডে/এমএএইচ/এআর/৫