উত্তর প্রদেশে ‘সিএএ’ বিরোধী সহিংসতা ইস্যুতে অভিযুক্তদের ছবি দিয়ে পোস্টার
https://parstoday.ir/bn/news/india-i78051-উত্তর_প্রদেশে_সিএএ’_বিরোধী_সহিংসতা_ইস্যুতে_অভিযুক্তদের_ছবি_দিয়ে_পোস্টার
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে নাগরিকত্ববিরোধী আইনের (সিএএ) বিরুদ্ধে গত ডিসেম্বরের সহিংসতায় সম্ভাব্য অভিযুক্তদের নাম ঠিকানা ও ছবি সম্বলিত হোর্ডিং টাঙানো হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র কয়ে ওয়াকিফহাল মহল থেকে প্রশ্ন উঠেছে।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১৭:৫৬ Asia/Dhaka
  • উত্তর প্রদেশে ‘সিএএ’ বিরোধী সহিংসতা ইস্যুতে অভিযুক্তদের ছবি দিয়ে পোস্টার

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে নাগরিকত্ববিরোধী আইনের (সিএএ) বিরুদ্ধে গত ডিসেম্বরের সহিংসতায় সম্ভাব্য অভিযুক্তদের নাম ঠিকানা ও ছবি সম্বলিত হোর্ডিং টাঙানো হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র কয়ে ওয়াকিফহাল মহল থেকে প্রশ্ন উঠেছে।

হোর্ডিংয়ে বলা হয়েছে, বিক্ষোভের সময়ে সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অভিযুক্ত চিহ্নিত ব্যক্তিদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় জেলা প্রসাশন কর্তৃক তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

উত্তর প্রদেশ সরকার অভিযুক্তদের কাছ থেকে এভাবে ক্ষতিপূরণ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। অনেক জেলায় এসংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। যার বিরুদ্ধে লোকেরা আদালতে পৌঁছেছে। অভিযুক্তদের অনেককেই আগে স্থানীয় আদালত জামিন দিয়েছে। কিন্তু এতকিছুর মধ্যে লক্ষনৌ প্রশাসন অভিযুক্তদের পোস্টার/হোর্ডিং টাঙিয়ে ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা দিয়েছে। ৫৭ অভিযুক্তের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

হোর্ডিংয়ে বিশিষ্টদের মধ্যে যাদের নাম রয়েছে তাঁরা হলেন, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা এসআর দারাপুরী, আইনজীবী ও সমাজকর্মী মুহাম্মাদ শোয়েব, কংগ্রেস নেতা সাদফ জাফর, শিক্ষক রবীন ভার্মা, সাংস্কৃতিক কর্মী দীপক কবির এবং দলিত কর্মী পবন রাও আম্বেদকর।

কিন্তু ওয়াকিফহাল মহলের প্রশ্ন- যাদের ছবি টাঙিয়ে ক্ষতিপূরণ আদায়ের কথা বলা  হয়েছে তাঁদেরকে কোন আদালত দোষী সাব্যস্ত করেছে? প্রশাসন কীভাবে তাদের ছবি সম্বলিত পোস্টার লাগিয়ে দিচ্ছে? তাহলে রাজ্য প্রশাসন কী আদালতের ঊর্ধ্বে?#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।