হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন শর্তাবলী ঘোষণা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i160506-হরমুজ_প্রণালী_দিয়ে_জাহাজ_চলাচলের_নতুন_শর্তাবলী_ঘোষণা_করল_ইরান
পার্সটুডে- পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী ও নির্দেশনা প্রকাশ করেছে।
(last modified 2026-06-19T18:01:54+00:00 )
জুন ১৯, ২০২৬ ২৩:৫৭ Asia/Dhaka
  • • হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের শর্তাবলী ঘোষণা
    • হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের শর্তাবলী ঘোষণা

পার্সটুডে- পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী ও নির্দেশনা প্রকাশ করেছে।

ফার্স নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক্স সামাজিক নেটওয়ার্কে দেয়া এক বার্তায় ঘোষণা করেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ জারির পরিপ্রেক্ষিতে, এতদ্বারা জানানো হচ্ছে যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের আবেদনকারীদেরকে ঘোষিত সময়সীমার মধ্যে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

ঘোষণাটি নীচে উল্লেখ করা হলো:

ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ জারির পরিপ্রেক্ষিতে, এতদ্বারা জানানো হচ্ছে যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের আবেদনকারীদেরকে ঘোষিত সময়সীমার মধ্যে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে ট্রানজিট অনুরোধ জমা দেওয়ার আনুষ্ঠানিক সাইট: PGSA.ir

অনুরোধের পর কাজের অগ্রগতি জানার জন্য ইমেল: [email protected]

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

১. ট্রানজিট অনুরোধ প্রক্রিয়াকরণের একমাত্র আনুষ্ঠানিক মাধ্যম হলো উপরের এই ওয়েবসাইট এবং ইমেল।

২. জমা দেওয়া অনুরোধে জাহাজের সাথে যোগাযোগের জন্য বৈধ এবং সহজলভ্য রুট অবশ্যই উল্লেখ করতে হবে।

৩. হরমুজ প্রণালীর প্রবেশ বা প্রস্থানে বিলম্ব এড়াতে, প্রণালীতে পৌঁছানোর কমপক্ষে ৪৮ ঘন্টা আগে প্রয়োজনীয় সম্পূর্ণ তথ্যসহ একটি ট্রানজিট অনুরোধ জমা দেওয়া আবশ্যক।

৪. ৬০ দিনের এই সময়কালে, জাহাজ থেকে কোনো ফি নেওয়া হবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত পরিষেবা বাবদ শুল্ক গ্রহণ এবং সেইসাথে সংশ্লিষ্ট ইরানি বীমার দায়িত্বে থাকবে।

৫. জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ও প্রণালী অতিক্রমে কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে নিরাপদ ও সুরক্ষিত জাহাজ চলাচল নিশ্চিত করা ও সামুদ্রিক দুর্ঘটনা রোধের প্রয়োজনে, প্রণালীর দিকে অগ্রসর হওয়ার পূর্বে প্রতিটি জাহাজের জন্য রুট এবং ঘোষিত ট্রানজিটের সময় সমন্বয় করা আবশ্যক; এটি অমান্য করার দায় জাহাজের মালিকের উপর বর্তাবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।