ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ২ সিএএফ জওয়ান নিহত, আহত ১
https://parstoday.ir/bn/news/india-i78294-ছত্তিসগড়ে_মাওবাদী_হামলায়_২_সিএএফ_জওয়ান_নিহত_আহত_১
ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় উপেন্দ্র সাহু ও দেবেন্দ্র সিং জনার্দন নামে ছত্তিসগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ান নিহত ও শেখ মুজিবুর রহমান নামে সিআরপিএফের অপর এক জওয়ান আহত হয়েছে।  আহত জওয়ানকে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
মার্চ ১৫, ২০২০ ০৮:৩৬ Asia/Dhaka
  • ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ২ সিএএফ জওয়ান নিহত, আহত ১

ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় উপেন্দ্র সাহু ও দেবেন্দ্র সিং জনার্দন নামে ছত্তিসগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ান নিহত ও শেখ মুজিবুর রহমান নামে সিআরপিএফের অপর এক জওয়ান আহত হয়েছে।  আহত জওয়ানকে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (শনিবার) বিকেলে বস্তার জেলার মারদুম থানা এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত জওয়ানদের লাশ এদিন সন্ধ্যার দিকে ডিমরাপাল হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্ত শেষে আজ (রোববার) তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে। নিহত জওয়ান উপেন্দ্র সাহু’র বাড়ি ছত্তিসগড়ের জগদলপুরের পাথরগুড়ায়। দেবেন্দ্র সিং জনার্দনের বাড়ি মধ্য প্রদেশের সাতনা জেলায়। আজ দেবেন্দ্র সিংহের লাশ তার নিজ গ্রামে পাঠানো হবে।

পুলিশের আইজি সুন্দররাজ পি বলেন, বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত চলমান রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তার জন্য সিআরপিএফ ও সিএএফের যৌথবাহিনী বের হয়েছিল। এসময় মাওবাদীদের দ্বারা পেতে রাখা ‘আইআইডি’র আঘাতে দুই জওয়ান নিহত এবং সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হয়েছে। 

ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে অতিরিক্ত জওয়ান পাঠানো হয় এবং নিহতদের লাশ বের করে আনার পাশাপাশি আহত জওয়ানকে দান্তেওয়াড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  

পুলিশের আইজি বলেন, বিগত কয়েকবছর ধরে ওই এলাকায় কোনও পুলিশি তৎপরতা ছিল না, জানুয়ারি থেকে সেখানে পুলিশ ক্যাম্প খোলা হয়েছে। এছাড়া বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলতে দেখে নকশালরা ক্ষুব্ধ হয়েছে। মাওবাদীরা এখানে আগেও ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে। তল্লাশি চালানো বাহিনী ওই এলাকা থেকে তাজা বোমা ও টিফিন বোমাও উদ্ধার করেছে। ওই এলাকায় একনাগাড়ে ডিআরজি, এসটিএফ ও সিএএফ জওয়ানরা অপারেশন চালাচ্ছে বলেও পুলিশের আইজি সুন্দররাজ পি জানান।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।