ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ১৭ জওয়ান নিহত, আহত ১৪
https://parstoday.ir/bn/news/india-i78485-ছত্তিসগড়ে_মাওবাদী_হামলায়_১৭_জওয়ান_নিহত_আহত_১৪
ভারতের ছত্তিসগড়ে ভয়াবহ মাওবাদী হামলায় ১৭ জওয়ান নিহত ও ১৪ জন আহত হয়েছে। ছত্তিসগড়ের সুকমায় গতকাল (শনিবার) উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। আজ (রোববার) পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। 
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ২২, ২০২০ ১৫:১৬ Asia/Dhaka
  • ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ১৭ জওয়ান নিহত, আহত ১৪

ভারতের ছত্তিসগড়ে ভয়াবহ মাওবাদী হামলায় ১৭ জওয়ান নিহত ও ১৪ জন আহত হয়েছে। ছত্তিসগড়ের সুকমায় গতকাল (শনিবার) উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। আজ (রোববার) পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। 

নিহত জওয়ানদের মধ্যে এসটিএফ ও ডিআরজি জওয়ান রয়েছে। নিহত ১৭ জওয়ানের মধ্যে ১২ জনই ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। স্থানীয় তরুণদের দ্বারা গঠিত ওই বাহিনী মাওবাদীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর বাহিনী। হামলাকারী মাওবাদীরা জওয়ানদের ১৫ টি অস্ত্র লুট করে নিয়ে গেছে যার মধ্যে একে-৪৭, ইনসাস, এলএমজি ও ইউবিজিএল রয়েছে।

ছত্তিসগড়ের সুকমার মিনপা জঙ্গলে গতকাল শনিবার দুপুর আড়াইটা নাগাদ তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে পুলিশ, কোবরা এবং এসটিএফ-এর যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। যৌথ বাহিনীতে এসময় মোট ৬০০ জওয়ান ছিল। উভয়পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের পর ১৪ জন জওয়ান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে অনেক জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আহত ১৪ জওয়ানকে গতকালই হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থল থেকে ৪০০ কিলোমিটার দূরে চিকিৎসার জন্য রাইপুরে নিয়ে আসা হয়।

নিখোঁজ জওয়ানদের উদ্দেশে আজ (রোববার) সকালে ফের ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখান থেকেই নিখোঁজ ১৭ জন জওয়ানের লাশ উদ্ধার হয়। তাঁদের কাছে থাকা ১৫ টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের খোঁজ  পাওয়া যায়নি। 

ছত্তিসগড় পুলিশের ডিজিপি ডিএম অবস্থি বলেন, ‘কমপক্ষে ৩০০ মাওবাদী ছিল ওই দলে। সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। গুলিতে অনেক মাওবাদী আহত হলেও কারও লাশ উদ্ধার হয়নি।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।