১০ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৫৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ছাড়াল! মৃত্যু হার ১.৫১
ভারতে এ পর্যন্ত ১০ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৫৬৪ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ লাখ ১৪ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৯৫৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত ৫৩ হাজার ৩৭০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৫০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। দেশে এ পর্যন্ত ৭০ লাখ ১৬ হাজার ৪৬ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৮০ হাজার ৬৮০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৭১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮.৯৬ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৮৯.৭৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯.৫৩ শতাংশ। মৃত্যু হার ১.৫১ শতাংশে দাঁড়িয়ে আছে।
অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৩ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২ লাখ ৯৮ হাজার ৫৮৭ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩৬৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।