পোপের ওপর ট্রাম্পের মৌখিক আক্রমণ অগ্রহণযোগ্য: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i158618-পোপের_ওপর_ট্রাম্পের_মৌখিক_আক্রমণ_অগ্রহণযোগ্য_ফরাসি_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও-র বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক মন্তব্যের জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন: পোপ চতুর্দশ লিও-র ওপর মার্কিন প্রেসিডেন্টের মৌখিক আক্রমণ অগ্রহণযোগ্য।
(last modified 2026-04-20T03:15:16+00:00 )
এপ্রিল ২০, ২০২৬ ০৯:১২ Asia/Dhaka
  • ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
    ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

পার্সটুডে- বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও-র বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক মন্তব্যের জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন: পোপ চতুর্দশ লিও-র ওপর মার্কিন প্রেসিডেন্টের মৌখিক আক্রমণ অগ্রহণযোগ্য।

রাশিয়া টু ডের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তিনি বলেছেন: পোপের দায়িত্ব হলো সর্বত্র এবং সকল পরিস্থিতিতে শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান জানানো।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মৌখিক বিতর্কের পর, বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে তর্ক করতে চাননি, তবে তিনি শান্তির বাণী প্রচার চালিয়ে যাবেন।

আফ্রিকার দেশগুলোতে তার ১১ দিনের সফরের সময় পোপ সাংবাদিকদের বলেন: "ইরানের ওপর মার্কিন আক্রমণ নিয়ে আমি ট্রাম্পের সঙ্গে তর্ক করার চেষ্টা করিনি।"

তিনি আরও বলেন: "কিছু কথাবার্তা সঠিক না হওয়া সত্ত্বেও," তিনি শান্তির বার্তা প্রচার চালিয়ে যাবেন।

পোপ লিও তাঁর সমালোচনায় যুদ্ধের জন্য ধর্মীয় অজুহাত ব্যবহারেরও নিন্দা করেছেন এবং বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের ইরানি সভ্যতা ধ্বংস করার হুমকিকে "সত্যিই অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছিলেন।

পোপের এ বক্তব্যের জবাবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শিশুসহ বহু ইরানি নাগরিক নিহতের ঘটনায় পোপের সমালোচনার পর  গত রবিবার ট্রাম্প ওই ধর্মগুরুকে "অপরাধের মোকাবেলায় দুর্বল ব্যক্তি" বলে অভিযুক্ত করেন এবং দাবি করেন যে প্রথম আমেরিকান কোনো পোপ তার এই পদে নির্বাচিত হওয়ার জন্য ট্রাম্পের কাছে ঋণী ছিলেন।

উল্লেখ্য, বিশ্বের ক্যাথলিকদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ, ইরান যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের কারণ হিসাবে ক্ষমতার লোভকে দায়ী করেন এবং শান্তির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন: "অহংকার আর অর্থলোভ যথেষ্ট হয়েছে! ক্ষমতার প্রদর্শনী যথেষ্ট হয়েছে! যুদ্ধ যথেষ্ট হয়েছে!"#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন