কাশ্মীর নির্বাচন: বিজেপির বিরুদ্ধে স্থানীয় দলগুলোর বিজয়
https://parstoday.ir/bn/news/india-i85531-কাশ্মীর_নির্বাচন_বিজেপির_বিরুদ্ধে_স্থানীয়_দলগুলোর_বিজয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়েছে। কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর সেখানে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজেপি পরাজয়ের স্বাদ পেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২০ ১৪:২৪ Asia/Dhaka
  • নির্বাচনে বিজয়ের পর একজন প্রার্থী ভি চিহ্ন দেখাচ্ছেন
    নির্বাচনে বিজয়ের পর একজন প্রার্থী ভি চিহ্ন দেখাচ্ছেন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়েছে। কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর সেখানে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজেপি পরাজয়ের স্বাদ পেল।

নির্বাচনের ভোটগ্রহণের পর রাজধানী শ্রীনগরে কঠোর নিরাপত্তার মধ্যে তা গণনা করা হয়। কিন্তু সেখানকার রাজনৈতিক দলগুলোর জোট স্থানীয় প্রশাসনের বেশিরভাগ আসন দখল করতে সক্ষম হয়েছে।

কাশ্মীরের একটি ভোটকেন্দ্রের দৃশ্য; নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক 

২০১৯ সালের আগস্ট মাসে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর সেখানে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়। এর পর এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হলো। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দলের একতরফা সিদ্ধান্ত কাশ্মীরের ভারতপন্থী দলগুলোও গ্রহণ করতে পারে নি। ফলে তারা রাজনৈতিক লড়াইয়ে অপেক্ষায় ছিল।

কাশ্মীরের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই বিজয়কে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও তাদের সমর্থকরা কাশ্মীর ইস্যুতে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে জবাব হিসেবে দেখছেন। অনেক বিশ্লেষক বলছেন, এটি সরাসরি বিজেপি’র বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বহিরপ্রকাশ।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।