বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে তৃণমূল, ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i86344-বিধানসভা_নির্বাচনে_ক্ষমতায়_আসবে_তৃণমূল_ইঞ্চিতে_ইঞ্চিতে_বদলা’_নেওয়া_হবে_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায় এমপি বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পুনরায় ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে। তৈরি থাকো, কড়ায়গণ্ডায় জবাব দেবো। কত ক্ষমতা দেখবো? তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের কুলতলিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০২১ ১৪:২০ Asia/Dhaka
  • সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায় এমপি
    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায় এমপি

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায় এমপি বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পুনরায় ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে। তৈরি থাকো, কড়ায়গণ্ডায় জবাব দেবো। কত ক্ষমতা দেখবো? তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের কুলতলিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য কয়েকজন নেতা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত শুভেন্দু অধিকারীকে টার্গেট করে তাকে ‘ঘুষখোর’ বলে অভিহিত করেছেন।   

অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বদলা নয়, বদল চাই’-এটা তাঁর উদারতা। সেজন্য আজকে সব বড় বড় কথা বলছেন। আমি আজকে বলে যাচ্ছি,  আগামীদিন তৃণমূল ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। ইঞ্চিতে ইঞ্চিতে। সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে? ‘নারদা’ দুর্নীতিতে টিভির পর্দায় লক্ষ লক্ষ টাকা তুমি ঘুষ খাচ্ছো। আর ভাইপো তোলাবাজ? আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে নাম নিয়ে বলছি ‘ঘুষখোর’ শুভেন্দু অধিকারী। তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস। সুদীপ্ত সেন ৬ কোটি টাকা দিয়েছে। ‘নারদা’য় টাকা খেয়েছিস তুই।’       

বিরোধীদের তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আরও বলেন, ‘যারা বলছেন বাংলায় কোনও উন্নয়ন হয়নি, আমি কথা দিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ‘কন্যাশ্রী’ প্রকল্প করেছেন, ‘যুবশ্রী’ করেছেন, ‘রূপশ্রী’ করেছেন, ‘সবুজ সাথী’ করেছেন। কিন্তু বিজেপি, সিপিএমের নেতাদের চোখে  ছানি পড়ে গেছে! আগামীদিন একটা নতুন প্রকল্প নেত্রী উদ্বোধন করবেন তাঁর নাম হবে ‘ছানিশ্রী’ প্রকল্প। কারণ, ওদের চোখের ছানিটা কাটানো দরকার।’

‘কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ন্যায্য প্রাপ্য বকেয়া পাওনা মেটাচ্ছে না। ‘জিএসটি’ বাবদ হাজার হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে। এভাবে বাংলার মানুষকে ভাতে মারার, পাতে মারার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন বাংলাকে কেউ পাতে মারতে পারবে না’ বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।