বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে যোগ দেয়ার জল্পনা
https://parstoday.ir/bn/news/india-i86568-বিধায়ক_পদ_থেকে_ইস্তফা_দিলেন_রাজীব_বন্দ্যোপাধ্যায়_বিজেপিতে_যোগ_দেয়ার_জল্পনা
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ (শুক্রবার) বিধানসভার স্পিকারের হাতে তার পদত্যাগপত্র জমা দেন। গত (শুক্রবার) তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। হাওড়া জেলার ডোমজুড়ের বিধায়ক ছিলেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের সদস্য পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জল্পনা ছড়িয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৯, ২০২১ ১৪:৩৯ Asia/Dhaka
  • রাজীব বন্দ্যোপাধ্যায়
    রাজীব বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ (শুক্রবার) বিধানসভার স্পিকারের হাতে তার পদত্যাগপত্র জমা দেন। গত (শুক্রবার) তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। হাওড়া জেলার ডোমজুড়ের বিধায়ক ছিলেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের সদস্য পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জল্পনা ছড়িয়েছে।

আজ ইস্তফাপত্র জমা দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ইস্তফাপত্র জমা দিয়েছি। কিছু প্রশ্ন করেছিলেন স্পিকার; সেসবের উত্তর দিয়েছি। দীর্ঘ ১০ বছর ধরে উনি আমাকে সাহায্য করেছেন। তাঁকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়েছি। বিধানসভার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছি। বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। দলনেত্রীর কাছে চির ঋণী। যারা আমাকে বিধায়ক করেছেন সেই ডোমজুড়ের মানুষদের ধন্যবাদ জানাচ্ছি। কথা দিচ্ছি তাঁদের পাশে থাকছি। রাজনীতি করি মানুষের স্বার্থে। নির্দলীয় হয়ে কাজ করা যায় না। কোনও দলের ছয়ছাত্রায় থেকেই কাজ করতে হবে। সেক্ষেত্রে আমার আগামী পদক্ষেপ কী হবে তা ফেসবুকে জানাব।’

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, ‘কয়েকজনের দলবদল প্রত্যাশিত ছিল। দলের থেকে প্রতিটা সুবিধা নেওয়ার পরে ভোটের মুখে এই ক্ষোভের কথা বলতেন না যদি তাঁরা সত্যিই তৃণমূলী হতেন। ক্ষোভ হয়ে থাকলে তাঁরা ঘরে বসে থাকতেন, শত্রুপক্ষের মঞ্চে গিয়ে দলকে ছুরি মারতেন না।’

অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘তৃণমূলের যে শোচনীয় অবস্থা, আইসিইউতে যাওয়ার মতো অবস্থা, সেটাই প্রতিফলিত হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে।’

সব মিলিয়ে আগামীদিনে রাজ্যের সাবেক বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।