কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা খেয়ে ফেলছেন তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i87330-কেন্দ্রীয়_সরকারের_দেওয়া_টাকা_খেয়ে_ফেলছেন_তৃণমূল_নেতারা_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠিয়েছে, সেটা খেয়ে নিয়েছে। রাজ্যের জন্য যে টাকা পাঠিয়েছে, তৃণমূল নেতার তা খেয়ে ফেলছেন। তিনি আজ (শনিবার) মেদিনীপুরে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৫:৩৯ Asia/Dhaka
  • কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা খেয়ে ফেলছেন তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠিয়েছে, সেটা খেয়ে নিয়েছে। রাজ্যের জন্য যে টাকা পাঠিয়েছে, তৃণমূল নেতার তা খেয়ে ফেলছেন। তিনি আজ (শনিবার) মেদিনীপুরে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘বাড়ির টাকা, রাস্তার টাকা, পায়খানার টাকা, একশো দিনের কাজের টাকা, পুকুর কাটার টাকা, টাকা সব খেয়ে ফেলেছে। খাইতে খাইতে এত বড় পেট হয়ে গেছে তৃণমূল নেতাদের যে আর নড়াচড়াও করতে পারে না!’ 

আজ মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন,  ‘কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাইকে দেখা হয়ে গেল। আমরা খেয়ে পরে নিশ্চিন্তে ঘুমোতে চাই। কিন্তু এরা আমাদের জীবন থেকে সুখ-শান্তিটুকুও কেড়ে নিয়েছে। বাংলায় চিকিৎসা, পড়াশোনা, চাকরির কোনও সুযোগ নেই। কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠিয়েছে, সেটাও খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা।’

বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, বাংলায় যে ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১৫ লাখ মানুষের জমায়েতের মধ্যদিয়ে রাজ্যে পরিবর্তন শুরু হবে।’

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে লুঠ করা হয়েছে, জঙ্গলমহলকে লুঠ করা হয়েছে। সেখানকার মানুষের অধিকারকে লুঠ করা হয়েছে। বিজেপি জঙ্গলমহলের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। মা-বোনেদের সম্মান সুরক্ষিত করতে চায়, সেজন্য ‘পরিবর্তন যাত্রা’ বেরিয়েছে।’

‘আগামী মে মাসে বিধানসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে হবে। তাহলেই আপনার আমার স্বপ্ন সফল হবে,  সোনার বাংলা তৈরি হবে’ বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।