পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেছিল : মোদি
https://parstoday.ir/bn/news/india-i87756-পূর্ববর্তী_সরকার_অসমের_সঙ্গে_সৎ_মায়ের_মত_আচরণ_করেছিল_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই অসমের উন্নয়নের জন্য ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেছিল। আমাদের সরকার, ‘ সবকা সাথ, সবকা বিকাশ’ (সকলের সাথে সবার উন্নয়ন) এবং সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে কাজ করে অবশেষে সেই বৈষম্য কাটিয়ে উঠেছে।’ তিনি আজ (সোমবার) অসমে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৪:৩৩ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই অসমের উন্নয়নের জন্য ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেছিল। আমাদের সরকার, ‘ সবকা সাথ, সবকা বিকাশ’ (সকলের সাথে সবার উন্নয়ন) এবং সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে কাজ করে অবশেষে সেই বৈষম্য কাটিয়ে উঠেছে।’ তিনি আজ (সোমবার) অসমে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পের বিষয়  পূর্ববর্তী সরকারের অগ্রাধিকারে ছিল না। নীতি সঠিক হলে অভিপ্রায়টি পরিষ্কার থাকলে ভাগ্যও বদলে যায়। আজ, দেশে গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক প্রস্তুত করা হচ্ছে। দেশের প্রত্যেক গ্রামে অপটিকাল ফাইবার স্থাপন করা হচ্ছে। প্রতিটি বাড়িতে  পানি পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। এটা ভারত মায়ের নতুন ভাগ্য লাইন।’

তিনি বলেন, ‘ভারতের পক্ষে ক্রমাগত স্বাবলম্বী হওয়া, তার শক্তি এবং ক্ষমতা বাড়ানো  প্রয়োজন। কয়েকবছর ধরে, আমরা সেই চেষ্টা করে আসছি। আরও কীভাবে তেল শোধন এবং সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি করা যায় তা দেখা হচ্ছে। বহু দরিদ্র মা-বোন  রান্নাঘরে কাঠ-কয়লার ধোঁয়ায় তাদের জীবন কাটিয়েছে। কিন্তু এবার উজ্জ্বলা  প্রকল্পের মাধ্যমে আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করেছি। অসমে প্রায় ১০০ শতাংশ গ্যাস সংযোগ হচ্ছে। এ সকল প্রকল্প অসম ও উত্তর-পূর্বের মানুষের জীবনযাত্রাকে সহজতর করবে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। কোনও ব্যক্তি যখন তার মৌলিক সুযোগসুবিধা পায় তখন তার আত্মবিশ্বাসও বেড়ে যায়। এই ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এ অঞ্চলের পাশাপাশি দেশের উন্নয়নও করে।’ অসমে খুব শিগগিরি বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রীসহ বিজেপির শীর্ষ নেতারা রাজ্যটিতে একনাগাড়ে সফর করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।