‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি
https://parstoday.ir/bn/news/india-i87764-সোনার_বাংলা’_গড়ে_তুলবে_বিজেপি_সরকার_বাংলার_সংস্কৃতি_শক্তিশালী_হবে_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার। এরফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের হুগলীতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৬:৩০ Asia/Dhaka
  • ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার। এরফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের হুগলীতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত ‘মা-মাটি-মানুষ’ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই বাংলা গড়ে তুলতে হবে যেখানে শুধু উন্নয়ন হবে। তোষণের রাজনীতি হবে না, তোলাবাজি হবে না। বাংলা অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু বাংলার সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। মা-মাটি-মানুষের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় দেশভক্তির পরিবর্তে ভোটব্যাংকের রাজনীতি চলছে। সকলের উন্নয়নের পরিবর্তে ‘তোষণের রাজনীতি’ চলছে। এই  রাজনীতিতে বাংলার মানুষদের মা দুর্গার পুজোয় বাধা দেওয়া হয়। তার   বিসর্জনে বাধা দেওয়া হয়। বাংলার লোকেরা ভোট ব্যাংকের রাজনীতির জন্য নিজের সংস্কৃতিকে অপমান করা ওই মানুষগুলোকে কখনো ক্ষমা করবে না। আমাদের সরকার এলে আপনারা আপনাদের রীতিনীতি নির্ভয়ে পালন করতে পারবেন। কেউ আপনাদের বাধা দিতে পারবে না।’

‘আমি আপনাদের আশ্বস্ত করছি, আমরা এমন এক ‘সোনার বাংলা’ উপহার দিতে চাই, যেখানে সবার উন্নয়ন হবে, কারও তোষণ করা হবে না। এমন সোনার বাংলা, যা তোলাবাজি মুক্ত হবে, এবং বাংলার প্রকৃত উন্নয়ন হবে’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।