মেদিনীপুরে বিজেপি নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i88012-মেদিনীপুরে_বিজেপি_নেতাদের_জামানত_বাজেয়াপ্ত_হবে_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মেদিনীপুর কারও বাপের সম্পত্তি নয়। পশ্চিম মেদিনপুরে ১৫-০ করুন। বাংলায় তৃণমূল ২৫০ আসনে জয়ী হবে। তিনি আজ (শনিবার) পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১৭:৪১ Asia/Dhaka
  • মেদিনীপুরে বিজেপি নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মেদিনীপুর কারও বাপের সম্পত্তি নয়। পশ্চিম মেদিনপুরে ১৫-০ করুন। বাংলায় তৃণমূল ২৫০ আসনে জয়ী হবে। তিনি আজ (শনিবার) পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গে আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভা নির্বাচন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের টার্গেট করে বলেন, মেদিনীপুর দু'ভাগে ভাগ করে ভোট করাচ্ছে। কেন করাচ্ছে,  একজনের সুবিধে হবে।  ১৬ টা আসন পূর্বের,  ১৫টা আসন পশ্চিম মেদিনীপুরের। আমি বলছি ৩১ দফায় ভোট হলেও ওদের জামানত বাজেয়াপ্ত হবে।

বিজেপি নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। ৫ বছর তোমাদের টিকি খুঁজে পাওয়া যাবে না। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, এই নির্বাচনে তাদের জবাব দেওয়া হবে। বীরসিংহের বীর সন্তানের মূর্তি যার নেতৃত্বে ভাঙা হয়েছে, যে তাদের পদলেহন করেছে,  তাকে যোগ্য জবাব দেবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রথমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে প্রথম রোড শো করেন। ‘দিদির দূত’  গাড়ি করে রোড শো করেন তিনি। এ সময়ে কয়েক হাজার সমর্থক তার সঙ্গে ছিলেন। সাউন্ড বক্সে ‘খেলা হবে’ স্লোগানে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। দাসপুর থেকে ঘাটাল সাড়ে ৪ কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক, মীরজাফর বলে অভিহিত করে তাঁকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।